হোমপেজ লোড হচ্ছে…

নিয়োগ বাতিলের এক সপ্তাহের মাথায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মো. শওকত আলী খানকে ফিরিয়ে আনল সরকার।
তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত ১৯ অক্টোবর বাতিল করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার আরেক আদেশে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর ফলে আগের চুক্তির অবশিষ্ট মেয়াদ সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন শওকত আলী খান।
ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সাফায়াত হোসেন পাটওয়ারী কে বলেন, ‘‘আমাদের এমডি শওকত স্যারকে ফেরত আনা হয়েছে, তিনিই এখন এমডি।’’
শওকত আলী খান আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০২৪ সালের ৩০ অক্টেবর তাকে চুক্তিতে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
এক বছর বাকি থাকতেই গত ১৯ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এর ফলে ২০ থেকে ২৬ অক্টোবর বিকেল পর্যন্ত সোনালী ব্যাংক ছিল এমডিবিহীন। এখন শওকত আলীকেই আবার ফিরিয়ে আনা হল।
আকাজাওয়া রিয়োসেই বাংলাদেশকে ‘বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশ’ হিসেবে বর্ণনা করেন।
নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা ৩ অলরাউন্ডার।
চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের নগদ ওয়ালেটে পৌঁছে যাবে, বলছে নগদ।
এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।