হোমপেজ লোড হচ্ছে…
শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি হামলায় নিহত শাহেদের আহম্মেদের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।
মরদেহ বহনকারী ইউএস-বাংলার ফ্লাইটটি শুক্রবার সকাল ৮টা ২২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে শাহেদের মরদেহ গ্রহণ করেন স্বজনরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রিয়াদের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে মরদেহ বহনকারী ফ্লাইটটি জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।
মরদেহ হস্তান্তরকালে নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে শুক্রবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহমেদের মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: শামছুল হক রিপন

এর মধ্যে লাশ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
এছাড়া নিহতের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ থেকে তার বকেয়া বেতন-ভাতাদি ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে।
এ অর্থ শিগগির ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নিহত কর্মীর বিএমইটি কার্ড বা বৈধতার পরিচয়পত্র থাকা সাপেক্ষে পরবর্তীতে আরও তিন লাখ টাকা পেতে পারেন।
পাশাপাশি বীমা কাভারেজে থাকা সাপেক্ষে তার পরিবার আরও ১০ লাখ টাকা আর্থিক সুবিধা পেতে পারেন।

সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহমেদের মরদেহ শুক্রবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে তার স্ত্রীর কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: শামছুল হক রিপন

এর আগে গত ১০ অক্টোবর বিকাল সোয়া ৩টায় বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনি হুতি গোষ্ঠী।
ওই হামলায় শাহেদসহ দুই বাংলাদেশি নিহত হন। এছাড়া বিভিন্ন দেশের আরো ১১ জন নিহত হন।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহমেদের মরদেহ নিতে শুক্রবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তার স্ত্রী ও দুই সন্তান। ছবি: শামছুল হক রিপন

শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। হামলায় নিহত অন্যজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী নাসরুল্লাহ বদরপুরি। তিনি ট্রানজিটে রিয়াদ হয়ে জেদ্দায় যাওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।