হোমপেজ লোড হচ্ছে…
শেষ ক্লাসের দিন বন্ধুদের চোখেমুখে ছিল আনন্দ আর বিচ্ছেদের মিশ্র অনুভূতি।

জীবনের কিছু মুহূর্ত কাটানোর সময় খুব সাধারণ মনে হয়। কিন্তু সময় পেরিয়ে গেলে সেগুলোই হয়ে ওঠে অমূল্য স্মৃতি। তেমনই একটি দিন ছিল ১৫ অক্টোবর। এদিন ছিল আমাদের স্কুলে দশম শ্রেণির শেষ দিন।
দীর্ঘ পাঁচ বছর একই বিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে সহপাঠীদের সঙ্গে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। একসঙ্গে ক্লাস করা, আড্ডা দেওয়া, খেলাধুলা, খুনসুটি আর ছোটখাটো ঝগড়া ছিল আমাদের প্রতিদিনের জীবনের অংশ।
কখনো টিফিনের সময় মাঠে খেলেছি, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছি। আবার কয়েকজন মিলে স্কুলের দেয়াল টপকে ঝালমুড়ি কিংবা চটপটি খেতে যাওয়ার মত দুষ্টুমিও করেছি। তখন শিক্ষকদের বকুনি খেতে হলেও এখন সেই ঘটনাগুলোর কথা মনে পড়লে হাসি পায়। বুঝতে পারি এসব ছোট ছোট মুহূর্তই একদিন সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে।
শেষ ক্লাসের দিন বন্ধুদের চোখেমুখে ছিল আনন্দ আর বিচ্ছেদের মিশ্র অনুভূতি। কেউ হাসছিল কেউ আবার আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলছিল। সবাই মিলে দিনটিকে স্মরণীয় করে রাখতে ছবি তুলেছি, খেলাধুলা করেছি এবং একসঙ্গে কাটিয়েছি আনন্দঘন কিছু মুহূর্ত। বারবার মনে হচ্ছিল দিনটি যদি আরেকটু দীর্ঘ হত!
বিদায়ের আগে আমরা একে অপরের কাছে ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়েছি। সবার কাছে চেয়েছি দোয়া ও আশীর্বাদ যেন ভবিষ্যতে সবাই ভালো কিছু করতে পারি।
সামনে হয়ত আমাদের পথ আলাদা হবে, নতুন পরিবেশে নতুন বন্ধু তৈরি হবে। কিন্তু একসঙ্গে কাটানো পাঁচ বছরের হাসি, আনন্দ, দুষ্টুমি আর অভিমানের স্মৃতিগুলো হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নড়াইল।
জামালগঞ্জের ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, এসিল্যান্ড আরিফুর রহমান শান্তকে তার পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে খুলনা সফর করছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।
ফিরোজ কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।