হোমপেজ লোড হচ্ছে…
তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিজস্ব প্রতিবেদক

হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয় বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, “ভূমিমন্ত্রী রক্তশূন্যতায় ভুগছেন। তিনি হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।”
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থবোধ করছিলেন। মঙ্গলবার তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। সকালে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বুধবার সন্ধ্যায় নিজ ফেইসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং স্বাস্থ্যসচিব আনম বজলুর রশীদ।
এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও প্রিয় নেতাকে দেখতে হাসপাতালে যান।
বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে।
প্রকাশিত অন্তত দুটি ছবিতে দেখা যায়, স্যুট পরা হরদীপ সিং পুরি এবং কালো সোয়েটার পরা জেফরি এপস্টিন একটি টেবিলে মুখোমুখি বসে আছেন।
বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়' অংশ নিয়ে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হ্যালোর শিশু সাংবাদিক ইফতেশাম ইসলাম।