হোমপেজ লোড হচ্ছে…
মনে রাখতে হবে যে আরএফএ হাঁটুর ক্ষতিগ্রস্ত জয়েন্টকে সারিয়ে তোলে না এবং এটি হাঁটু প্রতিস্থাপনের সরাসরি বিকল্পও নয়।
ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী
হাঁটুর ব্যথা বর্তমানে শুধু বয়স্কদের সমস্যা নয়। অস্টিওআর্থ্রাইটিসের কারণে অনেক মানুষ হাঁটা, সিঁড়ি ভাঙা কিংবা দৈনন্দিন কাজকর্মে সমস্যার মুখোমুখি হচ্ছেন।রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন পদ্ধতিতে বিশেষ সুচের মাধ্যমে হাঁটুর ব্যথা বহনকারী নির্দিষ্ট স্নায়ুর কাছে পৌঁছে নিয়ন্ত্রিত রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়ওষুধ, ফিজিওথেরাপি ও বিভিন্ন ধরনের ইনজেকশন চিকিৎসার পরও যখন ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তখন হাঁটু প্রতিস্থাপনের কথা বলা হয়। তবে নির্বাচিত কিছু রোগীর জন্য অস্ত্রোপচারের আগে বা বিকল্প হিসেবে একটি ব্যথা নিয়ন্ত্রণপদ্ধতি হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন (আরএফএ)। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কী?রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন পদ্ধতিতে বিশেষ সুচের মাধ্যমে হাঁটুর ব্যথা বহনকারী নির্দিষ্ট স্নায়ুর কাছে পৌঁছে নিয়ন্ত্রিত রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়। এর ফলে ওই স্নায়ুর ব্যথা পরিবহনের ক্ষমতা কমে যায় এবং রোগীর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। হাঁটুর ক্ষেত্রে সাধারণত জেনিকুলার নার্ভের নির্দিষ্ট শাখা লক্ষ্য করে এই চিকিৎসা করা হয়।আবহাওয়ার সঙ্গে হাঁটু, কোমর ও বাতের ব্যথার কী সম্পর্ক?কারা উপকৃত হতে পারেন?দীর্ঘদিনের হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, প্রচলিত চিকিৎসায় পর্যাপ্ত উপকার পাচ্ছেন না এবং অস্ত্রোপচার আপাতত করতে পারছেন না—এমন নির্বাচিত রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে যেসব রোগীর বয়স বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে বড় অস্ত্রোপচারের ঝুঁকি বেশি, তাঁদের ক্ষেত্রেও বিবেচনা করা যায়। অস্ত্রোপচারের বিকল্প নাকি ব্যথা নিয়ন্ত্রণের পদ্ধতি?মনে রাখতে হবে যে আরএফএ হাঁটুর ক্ষতিগ্রস্ত জয়েন্টকে সারিয়ে তোলে না এবং এটি হাঁটু প্রতিস্থাপনের সরাসরি বিকল্পও নয়। এর মূল উদ্দেশ্য হলো ব্যথা কমানো, রোগীর হাঁটাচলা ও দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা এবং প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের সময় পিছিয়ে দেওয়া।হাঁটু প্রতিস্থাপনের সুবিধা ও ঝুঁকিগুলো জেনে রাখুন কী কী সুবিধা আছে?আরএফএ বড় ধরনের কোনো অস্ত্রোপচার নয়। রোগী দ্রুত স্বাভাবিক দৈনন্দিন কাজে ফিরতে পারেন। তবে চিকিৎসার ফলাফল রোগীভেদে ভিন্ন হতে পারে এবং সবার ক্ষেত্রে একই মাত্রার ব্যথা উপশম পাওয়া যায় না।আধুনিক ব্যথা চিকিৎসার নতুন সম্ভাবনাহাঁটুর দীর্ঘস্থায়ী ব্যথাকে অবহেলা না করে সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আধুনিক ব্যথা চিকিৎসার অগ্রগতির ফলে এখন রোগীর বয়স, রোগের মাত্রা ও শারীরিক অবস্থা বিবেচনা করে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। ঘাড়, কোমর, হাঁটু বা কাঁধের ব্যথা বারবার ফিরে আসে কেন, সমাধান কী
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।