হোমপেজ লোড হচ্ছে…
খেলা ডেস্ক

২২৬ রানের লক্ষ্য। শুরুটা এমন যে মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে ভারত। কিন্তু মাঝের ওভারে হঠাৎ ছন্দপতন, একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কা। সেখান থেকে শেষ দিকে নমন ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে ভারত। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।ভারতের জয়ে বড় অবদান নমন ধীরের। মাত্র ১৫ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। শেষ দিকে শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর জুটি ভারতকে জয়ের পথে ফেরায়। এর আগে ২২৫ রান তাড়ায় পাওয়ারপ্লের ৬ ওভারেই ৯৪ রান তুলে ফেলে ভারত। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে তখন জয়টা সহজই মনে হচ্ছিল।স্যামসন ২৬ বলে ৬৮ রান করে আউট হওয়ার পর ম্যাচের চিত্র বদলে যায়। তিলক বর্মা ও ঈশান কিষানও বেশিক্ষণ টিকতে পারেননি। নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল মাঝের ওভারগুলোতে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন। একপর্যায়ে শেষ ৪ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৪৯ রান। সেখান থেকে নমন ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। অধিনায়ক আইয়ার করেন ২৮ বলে ৪২ রান।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।