হোমপেজ লোড হচ্ছে…
ভারতের জয়ে বড় অবদান নমন ধীরের। মাত্র ১৫ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
খেলা ডেস্ক

২২৬ রানের লক্ষ্য। শুরুটা এমন যে মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে ভারত। কিন্তু মাঝের ওভারে হঠাৎ ছন্দপতন, একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কা। সেখান থেকে শেষ দিকে নমন ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে ভারত। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।ভারতের জয়ে বড় অবদান নমন ধীরের। মাত্র ১৫ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। শেষ দিকে শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর জুটি ভারতকে জয়ের পথে ফেরায়। এর আগে ২২৫ রান তাড়ায় পাওয়ারপ্লের ৬ ওভারেই ৯৪ রান তুলে ফেলে ভারত। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে তখন জয়টা সহজই মনে হচ্ছিল।স্যামসন ২৬ বলে ৬৮ রান করে আউট হওয়ার পর ম্যাচের চিত্র বদলে যায়। তিলক বর্মা ও ঈশান কিষানও বেশিক্ষণ টিকতে পারেননি। নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল মাঝের ওভারগুলোতে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন। একপর্যায়ে শেষ ৪ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৪৯ রান। সেখান থেকে নমন ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। অধিনায়ক আইয়ার করেন ২৮ বলে ৪২ রান।সঞ্জু স্যামসন করেন সর্বোচ্চ ৬৮ রানএর আগে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২২৫ রান তোলে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস খেলেন ৪০ বলে ৮২ রানের ইনিংস। শেষ দিকে বেভন জ্যাকবসের ১৬ বলে ৩১ রান দলটির রান নিয়ে যায় দুই শর ওপারে। ভারতের হয়ে বল হাতে নেওয়া পাঁচ বোলারই ন্যূনতম ৪০ রান করে দিয়েছেন, যা দেশটির জন্য প্রথম।আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কীতবে দিনশেষে ভারতকে হাসি ফিরিয়ে দিয়েছেন ব্যাটসম্যানেরা। কিউইদের বিপক্ষে জয়টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ড ২০৯ রানের। চলতি বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে সফল রান তাড়ার তালিকায় এই ম্যাচ দ্বিতীয় স্থানে। ২০১৮ সালে অকল্যান্ডে ২৪৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।৫ টি–টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টি শনিবার।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ২০ ওভারে ২২৫/৪ (ফিলিপস ৮২* অ্যালেন ৪৫, জ্যাকবস ৩১; মায়াঙ্ক ১/৪০, আক্সার ১/৫১)। ভারত: ১৯.৪ ওভারে ২৩০/৬ (স্যামসন ৬৭, শ্রেয়াস ৪২, ধীর ৪২*; ব্রেসওয়েল ২/৩৭, স্যান্টনার ২/৩৯)। ফল: ভারত ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সঞ্জু স্যামসন।এবার তাহলে থেমেই যাচ্ছেন অ্যান্ডারসন
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।