হোমপেজ লোড হচ্ছে…

সেঞ্চুরির সুবাস মেখে মাঠে নেমে খুব বেশি সময় নিলেন না জশ ইংলিস। সাইমন হার্মারের বল রিভার্স সুইপে বাউন্ডারিতে পাঠিয়ে পৌঁছে গেলেন তিন অঙ্কে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে শক্ত অবস্থানে নেওয়ার পথে ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি উদযাপন করলেন এই অস্ট্রেলিয়ান।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডানহাতের তর্জনিতে চোট পান ইংলিস। তাতে ওই সিরিজ থেকে ছিটকে যান তিনি। খেলতে পারেননি টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টেও। অবশেষে ফিট হয়ে তৃতীয় টেস্টে মাঠে ফিরেই নিজেকে মেলে ধরলেন এই কিপার-ব্যাটসম্যান।
সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসটাকে আর টেনে নিতে পারেননি ইংলিসৈ। ১০২ রান করে ফিরে যান তিনি।
কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে বৃহস্পতিবার ৮৫ রান নিয়ে খেলতে নামে ইংলিস। দিনের দ্বিতীয় ওভারেই একটি বাউন্ডারি হাঁকান তিনি। এরপর দেখেশুনে খেলে এগিয়ে যান এবং দিনের নবম ওভারের প্রথম বলে চার মেরে ছুঁয়ে ফেলেন কাঙ্ক্ষিত মাইলফলক।
১৩২ বলে ১১টি চার ও দুটি ছক্কায় সেঞ্চুরি করেন ইংলিস। গত বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি, সেদিনও করেছিলেন ১০২ রান। প্রায় দুই বছর পেলেন আরেকটি। দুটিই প্রতিপক্ষেরর মাঠে।
২০১৪ সালে ডেভিড ওয়ার্নারের ১৪৫ রানের পর প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে কেপ টাউনে টেস্ট সেঞ্চুরি করলেন ইংলিস।
হার্মারের ওই ওভারের শেষ বলেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান ইংলিস।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে একাধিক রেকর্ডে নাম লেখালেন ইংলিশ ওপেনার।
উইকেট পেয়েছেন তার প্রতিপক্ষ দলে খেলা পেসার রিপন মণ্ডল।