হোমপেজ লোড হচ্ছে…
৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে থাকছে ১০ লাখ টাকার প্রাইজমানি, সেরা খেলোয়াড়ের জন্য মোটরসাইকেল।
নিজস্ব প্রতিবেদক

৮৮টি দল, ৬১৬ জন শাটলারের অংশগ্রহণে শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে থাকছে পুরস্কারও।
৮১ জন নারী ও ৫৩৫ জন পুরুষ শাটলার শুক্রবার থেকে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের কোর্টে নামবেন সেরা হওয়ার লড়াইয়ে। এবারের আসরে সব মিলিয়ে প্রাইজমানি দেওয়া হবে মোট ১০ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল পুরস্কার।
পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়নদের জন্য থাকছে এক লাখ ৪০ হাজার টাকা আর্থিক পুরস্কার। পুরুষ এককের রানার্সআপের জন্য এক লাখ টাকা হলেও মহিলা এককের রানার্সআপের জন্য রাখা হয়েছে ৬০ হাজার টাকা পুরস্কার।
পুরুষ দ্বৈতের চ্যাম্পিয়নদের জন্য এক লাখ ৪০ হাজার, রানার্সআপদের জন্য এক লাখ এবং মহিলা দ্বৈত চ্যাম্পিয়নদের জন্য এক লাখ ও রানার্সআপদের জন্য থাকছে ৬০ হাজার টাকা পুরস্কার।
মিশ্র দ্বৈতের চ্যাম্পিয়নদের জন্য এক লাখ এবং রানারআপ ৬০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে ব্যাডমিন্টন ফেডারেশন।
চোট থেকে পুরো সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবার অংশ নিচ্ছেন না। তবে রানারআপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার খেলছেন। এছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন, রানার আপ উর্মি আক্তারসহ (বাংলাদেশ সেনাবাহিনী) শীর্ষ শাটলাররা অংশ নিচ্ছেন এবারের আসরে।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও সৌম্য সরকার।
ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জিতে ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তার প্রশংসা করলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুসাল মেন্ডিস।