হোমপেজ লোড হচ্ছে…
ভিন্টেজ ফ্যাশন, বিশাল সিল্কের বো আর ঝলমলে হীরার গয়না। অ্যাকাডেমি মিউজিয়াম গালায় কিম কার্দাশিয়ানের সাজে মিশেছে পুরোনো হলিউডের আভিজাত্য।
হাল ফ্যাশন ডেস্ক

ভিন্টেজ ফ্যাশন, বিশাল সিল্কের বো আর ঝলমলে হীরার গয়না। অ্যাকাডেমি মিউজিয়াম গালায় কিম কার্দাশিয়ানের সাজে মিশেছে পুরোনো হলিউডের আভিজাত্য। ১৯৫১ সালের বালেনসিয়াগা গাউনে কীভাবে নজর কাড়লেন এই মার্কিন উদ্যোক্তা? দেখে নিন তাঁর লুকের ১৫টি গুরুত্বপূর্ণ দিক।৭৫ বছরের পুরোনো গাউন অ্যাকাডেমি মিউজিয়াম গালার রেড কার্পেটে কিম পরেছিলেন ১৯৫১ সালের বালেনসিয়াগা গাউন। সাত দশকের বেশি পুরোনো এই পোশাকেই ফুটে উঠেছে ভিন্টেজ ফ্যাশনের আভিজাত্য। এলিজাবেথ টেলরের অনুপ্রেরণা হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের সাজ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন কিম। তাঁর লুকজুড়ে ছিল পুরোনো দিনের গ্ল্যামারের ছোঁয়া। সাজের নেপথ্যে ল রোচকিমের এই লুকের স্টাইলিং করেছেন ফ্যাশন স্টাইলিস্ট ল রোচ। তিনিই ১৯৫১ সালের গাউনটি সংগ্রহ করেন এবং পোশাকটির পরিচয় প্রকাশ করেন। অফ-হোয়াইটে আভিজাত্যঅফ-হোয়াইট রঙের স্ট্র্যাপলেস গাউনটির নকশা ছিল বডিহাগিং ও ফ্লোরটাচ। মিনিমাল সিলুয়েটের সঙ্গে কাপড়ের টেক্সচার ও লেসের কাজ যোগ করেছে বিশেষ মাত্রা।পেছনে বিশাল সিল্কের বো গাউনটির সবচেয়ে নজরকাড়া অংশ ছিল পেছনে ছড়িয়ে থাকা বিশাল সিল্কের বো। এই ড্রামাটিক ডিটেল পোশাকটিকে দিয়েছে আলাদা পরিচিতি।কানে ১০.২ ক্যারেটের হীরা কিমের কানে ছিল জাইডো ইতালির ১০.২ ক্যারেটের ডায়মন্ড ইয়াররিং। হোয়াইট গোল্ডের এই গয়না তাঁর সাজে যোগ করেছে ঝলমলে আভা।ভিন্টেজ পোশাকের বিশেষ ঠিকানাগাউনটি সংগ্রহ করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের ভিন্টেজ ফ্যাশন প্রতিষ্ঠান লিলি এৎ সি থেকে। প্রতিষ্ঠানটির মতে, কিমের এই সাজে রয়েছে এলিজাবেথ টেলরের স্টাইলের অনুপ্রেরণা।গলায় ৫৫.৮ ক্যারেটের হীরার নেকলেস লেভিয়েভের ৫৫.৮ ক্যারেটের হোয়াইট গোল্ড ডায়মন্ড নেকলেস ছিল কিমের লুকের অন্যতম আকর্ষণ। গাউনের মিনিমাল রঙের সঙ্গে হীরার উজ্জ্বলতা তৈরি করেছে দারুণ কনট্রাস্ট। চুলেও পুরোনো হলিউডের ছোঁয়াগাউনের সঙ্গে কিম বেছে নিয়েছিলেন বাফোঁ হেয়ারস্টাইল। উঁচু করে সাজানো চুলের এই রেট্রো ধরন ১৯৫০-এর দশকের গ্ল্যামারকে ফিরিয়ে এনেছে।আর্কাইভ ফ্যাশনে কিমের দুর্বলতা পুরোনো দিনের বিরল ডিজাইনার পোশাক পরার প্রতি কিমের ভালোবাসা বহুদিনের। তাঁর কাছে ভিন্টেজ ফ্যাশন কেবল স্মৃতিচারণ নয়, বরং নিজস্ব স্টাইল প্রকাশেরও মাধ্যম।কী এই অ্যাকাডেমি মিউজিয়াম গালা?লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই বার্ষিক ব্ল্যাক-টাই অনুষ্ঠান চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। এর মাধ্যমে অ্যাকাডেমি মিউজিয়ামের চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষামূলক কার্যক্রম ও বিভিন্ন প্রদর্শনীর জন্য তহবিল সংগ্রহ করা হয়।আয়োজনের দায়িত্বে যাঁরা এবারের গালার সহ-সভাপতি ছিলেন টম ফোর্ড, রবার্ট রদ্রিগেজ, স্টিভেন স্পিলবার্গ ও কেট ক্যাপশ। অনুষ্ঠানটিতে চলচ্চিত্র ও বিনোদনজগতের বহু তারকা অংশ নেন।তারকাদের ভিড়ে নজর কাড়ল কিমের সাজ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, অনন্যা পান্ডে, ডাকোটা ফ্যানিং, এল ফ্যানিং, চার্লিজ থেরন ও আনা কেনড্রিকসহ বহু তারকা ছিলেন অতিথিদের তালিকায়। তবে কিমের ১৯৫১ সালের বালেনসিয়াগা গাউন আবারও প্রমাণ করল, সঠিক স্টাইলিংয়ে পুরোনো ফ্যাশনও হয়ে উঠতে পারে বর্তমানের সবচেয়ে আলোচিত লুক।
বস্তুত জীবনানন্দ দাশের কবিতার জাদু, গভীরতা এবং নান্দনিকতাই তাঁকে ‘কবিদের কবি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর কবিতা শুধু পাঠের জন্য নয় বরং অনুভব এবং বিশ্লেণের জন্যও। তিনি এমন এক কবি, যিনি বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধ করেননি, বরং তাকে নিয়ে গেছেন এক নতুন মাত্রায়।
ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
আহতদের মধ্যে শিশুটির মা-বোন ও এক বিজিবি সদস্য আছেন।
আপাতত তেঁতুলিয়ার বিস্তীর্ণ চা-বাগান, মহানন্দা নদীর সৌন্দর্য ও সীমান্তবর্তী এলাকা ঘুরে সময় কাটাচ্ছেন পর্যটকরা।