হোমপেজ লোড হচ্ছে…

ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর ‘আপত্তিকর ছবি ও ভুল তথ্য’ ফেইসবুক পেইজ থেকে ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশাকে উকিল নোটিস পাঠানো হয়েছে।
সানায়া আনামের পক্ষে বুধবার এ নোটিস পাঠিয়েছেন আইনজীবী শুভ্র সিনহা রনি।
এ তথ্য জানিয়ে রনি বলেন, “দুই দিনের মধ্যে ছবি ও ভুল তথ্য না সরানো হলে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।”
নোটিসে বলা হয়, “সানায়া আনাম ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজীন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছেন এবং মামলাগুলো চলমান রয়েছে। মঙ্গলবার অভিনেত্রীর 'Tanjin Tisha' নামের ভেরিফায়েড পেইজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়িয়েছেছেন।
“এছাড়াও তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন তথ্য ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন। এছাড়া তানজিন তিশা গত বছরের ৭ নভেম্বর তার ফেইসবুক ম্যাসেঞ্জার থেকে সানায়া আনামকে হুমকি দেন। ওই হুমকিতে বলেন, 'ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে’।”
এরই ধারাবাহিকতায় সানায়া আনামের ছবি তানজিন তিশা ফেইসবুকে পোস্ট করে দিয়ে ‘তার সম্মানহানি করেছেন’ বলে নোটিসে কলা হয়।
তাতে আরও বলা হয়, “তানজীন তিশা পোস্টে লিখছেন 'এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন'। বাস্তবিকপক্ষে তারা বোন নয়। তানজীন তিশা, সানায়া আনামকে অন্য আরেকজনের বোন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যেক্তা। সেই হিসেবে তাদের মধ্যে পরিচয় রয়েছে। তানজীন তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে সানায়া আনামের মানহানি করছেন বলে নোটিসে বলা হয়।
“এছাড়া পোস্টে দুই অপ্রাপ্তবয়স্কর ছবিও আছে। এসব ছবি প্রকাশের ক্ষেত্রে তিনি অনুমতিও নেননি, যা সাইবার সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।“”
আগামীতে সানায়া আনামের কোন ছবি ফেইসবুক পেইজে পোস্ট করলে তানজীন তিসার বিরুদ্ধে বিরুদ্ধে আর্থিক, মানহানি এবং
সাইবার ট্রাইব্যুনালসহ যে কোনো আদালতে যাওয়া হবে বলেও নোটিসে বলা হয়েছে।
এর আগে ভারতের প্রায় ১০টি রাজ্যে আন্তর্জাতিক নাট্যোৎসব এবং শ্রীলঙ্কার মঞ্চেও নাটক পরিবেশন করেছে তারা।
“তানজিন তিশা তার ফেইসবুক ম্যাসেঞ্জার থেকে সানায়া আনামকে হুমকি দেন।”
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম।