হোমপেজ লোড হচ্ছে…
তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান হঠাৎ ‘বুকের ব্যথা’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি বুধবার রাতে অসুস্থতা বোধ করলে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার তথ্য কে দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
এদিন দুপুরে মঈন খানকে দেখতে হাসপাতালে যান সমাজসেবামন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে গতকাল উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
‘‘গতকালের চেয়ে আজকে তার অবস্থা স্থিতিশীল আছে।”
অধ্যাপক জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন আছেন।
দলের একজন নেতা বলেন, মঈন খানের পরিবারের সদস্যরা দেশের বাইরে আছেন। তারা ফিরে এলে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে সন্ধ্যায় স্থানীয় সরকারমন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এসময় রিজভী আহমেদের সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে রিজভী এদিন অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান।