হোমপেজ লোড হচ্ছে…
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদামে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে, তাতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ জে আর সার্ভিসের ম্যানেজার আফসার উদ্দীন বুধবার রাতে বাদী হয়ে এ মামলা করেন বলে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন কুরিয়ার সার্ভিসটির গুদাম ও কার্যালয়ে হামলা করে এক দল লোক।
মুখোশ ও হেলমেট পরা হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট করে চলে যাওয়ার আগে ‘জমির ভাড়া’ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দেওয়ার হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। হামলাকারীরা ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র (ডিভিআর) নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ওসি মোশাররফ হোসেন কে বলেছিলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ওসি বলেন, অনধিকার প্রবেশ, চাঁদাদাবি, ভাংচুর, ভয়ভীতি, হুমকি, অনুপস্থিত থেকে হুকুম দেওয়ার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।
মামলায় ইমনকে হুকুমদাতা হিসেবে রেখে অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে আসামি করার কথা জানান তিনি।
ওসি বলেন, “এই ঘটনায় জড়িত অভিযোগে বুধবার রাতে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান হয়েছে। অন্যজনকে আজ দুপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।”
কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট, ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমনের নামে ভাড়া দাবি
নিহতের গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিএনজি অটোরিকশায় ক্যাম্পাসে ফিরতে গিয়ে সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হন মাইক্রোবায়োলজি বিভাগের এ শিক্ষার্থী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসব তো বটেই, কিন্তু সেটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ধর্মীয় যে ঐতিহ্য, সেটাকে ঠিকঠাক রাখা।
২০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে কর্মীদের কণ্ঠে থাকছে খালিদীর দেখানো পথে এগিয়ে চলার প্রত্যয়।