হোমপেজ লোড হচ্ছে…
তরুণদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্যার সমাধানেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সিসাদূষণ রোধে সচেতনতা বাড়ানো এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে তরুণদের এগিয়ে আসতে হবে বলে মনে করেন তরুণ পরিবেশকর্মী সোহানুর রহমান। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাব, গবেষণা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সিসাদূষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হ্যালো ডট কে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি হলেও সিসাদূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তুলনামূলক কম। তাই এ বিষয়ে জনমত গড়ে তোলা জরুরি।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোতে আলোচনা, শিল্প-সংস্কৃতিভিত্তিক আয়োজন এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে এ বিষয়ে সচেতনতা বাড়ানো যেতে পারে।
তরুণদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্যার সমাধানেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তার মতে, কোথায় সিসাদূষণের ঝুঁকি বেশি, এর কারণ কী এবং কীভাবে তা কমানো যায় তা নিয়ে তরুণরা গবেষণা করতে পারে। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেও নতুন সমাধান খোঁজার সুযোগ রয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে খুলনা সফর করছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।
ফিরোজ কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এলাকার খেলার মাঠগুলোতে ছেলেদের খেলতে দেখা গেলেও মেয়েদের উপস্থিতি চোখে পড়ে না বললেই চলে। অথচ খেলাধুলার প্রয়োজন মেয়েদেরও।