হোমপেজ লোড হচ্ছে…

রাজধানীর খিলক্ষেত এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে পুলিশের অভিযানে গ্রেপ্তার তিন নারী সপ্তাহখানেক কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার দুজন এবং আগের দিন একজন জামিন পান বলে কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল জানিয়েছেন।
গত ২০ অক্টোবর আব্দুল্লাহ আল জহিরের বাসা থেকে ৫৮ পুরুষ ও ২৬ নারীকে গ্রেপ্তার করা হয়। বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারের পর পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আর নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পুরুষদের কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং মহিলাদের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারদের মধ্যে আফগানিস্তানের এক নারীও ছিলেন।
কারা অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল বলেন, “মঙ্গলবার আফগানিস্তানের নারী জামিন পান। বুধবার আরো দুইজনের জামিন হয়। তারা কারাগার থেকে বের হয়ে গেছেন “
পুলিশের অভিযানের পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন-
অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিনই ‘ডিজে পার্টি’, অতিষ্ঠ ছিলেন প্রতিবেশীরা
জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা, বলছে ঢাকা কাস্টমস হাউজ।
জলবায়ুজনিত দুর্যোগে দারিদ্র্যের চাপে স্কুল থেকে ঝরে পড়ে কাজে যুক্ত হয় অনেক শিশু। শুধু মেয়েরা নয়, ছেলেরাও এভাবে বাল্যবিয়ের ঝুঁকিতে পড়ে বলে মনে করেন পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান। তার মতে, এই চক্র বন্ধ করা গেলে শিশু অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে
“হিমালয়কে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিয়ে আন্তর্জাতিক ভ্রমণকারীদের কাছে তুলে ধরার কথা আমি সবসময় বলি,” বলেন ঘনশ্যাম ভান্ডারি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম আকর্ষণীয় স্থান এর কেন্দ্রীয় শহীদ মিনার। উঁচু টিলার ওপর সবুজে ঘেরা এই স্মৃতিস্তম্ভ দেখতে অনেকেই এখানে আসেন।