হোমপেজ লোড হচ্ছে…

দিনের শুরুর হতাশার বৃত্ত থেকে পরে বেরিয়ে এলো বাংলাদেশ। জোড়া গোল করলেন মোহাম্মদ বায়েজিদ। জালের দেখা পেলেন ফাহিম। বুরুন্ডির বিপক্ষে হারের ধাক্কা সামলে, ফিজির বিপক্ষে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ।
আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের সোমবার দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে দল।
এ নিয়ে বাছাইয়ে পাঁচ ম্যাচে এক জয়, দুটি করে হার ও ড্র করল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছিল দল। এরপর তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র করেছিল বাংলাদেশ।
ফিজির বিপক্ষে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে বায়েজিদ ও পঞ্চম মিনিটে ফাহিম লক্ষ্যভেদ করেন।
২৮তম মিনিটে আত্মঘাতী গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় ফিজি। তবে, ৪০ মিনিটের ম্যাচের শেষ দিকে বায়েজিদ নিজের দ্বিতীয় গোলটি করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।
দৃষ্টিকটূ এক শটে উইকেট উপহার দিয়েছেন মুমিনুল হক, অভিজ্ঞ এই ব্যাটসম্যান গত দুই বছরে এভাবে থিতু হওয়ার পরও আউট হয়েছেন বারবার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।