হোমপেজ লোড হচ্ছে…

এক-দুই রান বা বাউন্ডারিতে মাইলফলক স্পর্শ করবেন আর সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে উদযাপন- জাতীয় ক্রিকেট লিগে এটিকে রুটিন বানিয়ে ফেললেন মাহফিজুল ইসলাম। যার ব্যত্যয় ঘটেনি চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনেও।
উপলক্ষ এবার আরও বড়। ক্যারিয়ারে প্রথমবার তিনি পেলেন ডাবল সেঞ্চুরির স্বাদ। অপরাজিত ইনিংসে ময়মনসিংহের তরুণ ওপেনার করেন ২১৭ রান। আরও বড় কিছুর হাতছানিও ছিল তার সামনে। তবে ফল আনার লক্ষ্যেই হয়তো ৭ উইকেটে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ।
চলতি লিগে সাত ইনিংসে মাহফিজুলের এটি তৃতীয় সেঞ্চুরি। বাকি চার ইনিংসের দুটিতে ৬০ পেরিয়েছেন ২২ বছর বয়সী ওপেনার। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০২.৮৩ গড়ে তার সংগ্রহ ৬১৭ রান। এবারের আসরে ৬০০ রান করা প্রথম ব্যাটসম্যান তিনি।
অথচ মৌসুম শুরুর আগে ১৪ ম্যাচের ২৬ ইনিংসে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে মাত্র ১৮.৯২ গড়ে মাহফিজুলের নামের পাশে ছিল ৪৭৩ রান। এবার স্রেফ চার ম্যাচ ও সাত ইনিংসে আগের ১৪ ম্যাচের মোট সংগ্রহকে ছাড়িয়ে গেলেন ময়মনসিংহের ওপেনার!
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পথে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১ হাজার রানও পূর্ণ হয়েছে মাহফিজুলের। চার সেঞ্চুরিতে ক্যারিয়ার গড়ও এখন ৩৫-র বেশি।
ম্যাচের প্রথম দিনই দেড়শ পেরিয়ে ডাবল সেঞ্চুরির আশা জাগান মাহফিজুল। রোববার সকালে দ্বিশতক ছোঁয়ার জন্য কোনো তাড়াহুড়া করেননি তরুণ ওপেনার। বরং দেখেশুনে খেলে ধীরে ধীরে তিনি এগিয়ে যান কাঙ্ক্ষিত মাইলফলকের কাছে।
প্রথম সেশনে ৬২ বলে তিনি যোগ করেন মাত্র ১৯ রান। মধ্যাহ্ন বিরতির পরও কোনো ঝুঁকি নেননি ২২ বছর বয়সী ওপেনার। শেষ পর্যন্ত ২০ চার ও ১ ছক্কায় ৩৩৮ বলে পূর্ণ হয় তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
<div class="paragraphs"><p>ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পেলেন মাহফিজুল ইসলাম। ছবি: বিসিবি</p></div> দ্বিশতক ছুঁয়ে ইনিংসের দ্বিতীয় ছক্কা মারেন মাহফিজুল। তবে এরপর আর বেশিক্ষণ ব্যাটিং করা হয়নি। ২০ চার ও ২ ছক্কায় তাকে ৩৫১ বলে ২১৭ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম খেলেন ৭১ রানের ইনিংস।
লিগের প্রথম রাউন্ডে ৭০ রানের ইনিংস দিয়ে এবারের পথচলা শুরু করেন মাহফিজুল। পরের ইনিংসেই পান তিন অঙ্কের জাদুকরী স্পর্শ। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের ইনিংস খেললেও পাননি সেঞ্চুরির দেখা।
তৃতীয় রাউন্ডে ঢাকার বিপক্ষে ১১৬ রানের ইনিংস দিয়ে ম্যাচ শুরু করেন তরুণ ওপেনার। পরের ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৯ রান। আর এবার আগের সবকিছুকে ছাপিয়ে অপরাজিত ইনিংসে উড়ন্ত পথচলা আরও রঙিন করলেন তিনি।
জাতীয় সামার অ্যাথলেটিক্সে দলগত সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ক্রিকইনফোর খবর, আগামী গ্রীষ্মে কিংবদন্তি পেসারকে নাকি দলে নিতে আগ্রহী কয়েকটি কাউন্টি ক্লাব।
চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক বলেছেন, নিজের শারীরিক অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নেবেন তিনি।
ব্যাটসম্যানদের দাপটের দিনে নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিনের দেখানো পথে ডাবল সেঞ্চুরির পথে জাকির হাসান।