হোমপেজ লোড হচ্ছে…
লিগ টেবিলে পয়েন্টের হিসাবে ম্যানচেস্টার সিটিকে ছুঁয়ে ফেলল মিকেল আর্তেতার দল।

ঘরের মাঠে ম্যাচ জুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল আর্সেনাল। দুই অর্ধে দেখা মিল দুই গোলের। এভারটনকে হারিয়ে পয়েন্টের হিসাবে ম্যানচেস্টার সিটির পাশে বসল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। গোল করেছেন দুই ডিফেন্ডার এজরি কন্সা ও গাব্রিয়েল মাগালাইস।
দিনের শুরুতে অ্যাস্টন ভিলার মাঠে সিটির হারে দলটিকে ধরে ফেলার সুযোগ আসে আর্সেনালের সামনে। সেটিই কাজে লাগাল তারা।
আট ম্যাচে দুই দলেরই সমান ২১ পয়েন্ট, গোল পার্থক্যে এখনও শীর্ষে আছে সিটি।
ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কর্নারের পর জটলার ভেতর থেকে বল জালে পাঠিয়ে এই ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন ইংলিশ সেন্টার-ব্যাক কন্সা।
আধিপত্য ধরে রেখে ৬৮তম মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বেন হোয়াইটের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক মাগালাইস।
পুরো ম্যাচে ৫৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। এভারটনের আট শটের তিনটি লক্ষ্যে ছিল।
আট ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া এভারটন ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।
পিএসজির মাঠে হার ভুলে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ে নজর বার্সেলোনা কোচ।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
রেয়াল মাদ্রিদ কোচের মতে, তারা পূর্ণাঙ্গ একটি দল হয়ে ওঠা থেকে এখনও অনেক দূরে আছেন।