হোমপেজ লোড হচ্ছে…

ক্লাসিকোয় ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য আছে কিলিয়ান এমবাপের। স্বাভাবিকভাবেই গোলের জন্য রেয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ভরসাকে নিয়ে সাবধানী হান্সি ফ্লিক। তবে কেবল ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে পড়ে থাকতে চান না বার্সেলোনা কোচ। রক্ষণ আঁটসাঁট রেখে মহারণে অকার্যকর করে রাখতে চান রেয়ালের আক্রমণভাগকে।
মৌসুমের প্রথম ক্লাসিকোয় রোববার কাম্প নউয়ে রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এলো এমবাপের প্রসঙ্গ। লা লিগার গত দুই আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। এবারও নয় গোল করে আছেন দুই নম্বরে। তাকে ঠেকিয়ে রাখার দিকে বাড়তি মনোযোগ থাকাই স্বাভাবিক। তবে রেয়ালের আক্রমণভাগের অন্য খেলোয়াড়দেরও গুরুত্ব দিচ্ছেন ফ্লিক।
“এমবাপের জন্য আমাদের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মাঠে আমাদের নিজেদের ভালোভাবে অবস্থান নিতে হবে। বলসহ ও বল ছাড়া অবস্থাতে অবস্থান ভালো হতে হবে। নিজেদের রক্ষণ আমাদের আঁটসাঁট রাখতে হবে।
“যদি আমরা সব ঠিকঠাক করতে পারি তো রক্ষণ সামলানো আমাদের ডিফেন্ডারদের জন্য সহজ হবে। (পাউ) কুবার্সি ও জেরার্দ (মার্তিন) খুব ভালো খেলছে এবং ওরা অবিশ্বাস্য কাজ করছে। ওরা এক সঙ্গে বেড়ে উঠছে।”
সংবাদ সম্মেলনে এলো মাদ্রিদ ডার্বির পর থেকে রেফারিদের লক্ষ্য করে রেয়াল কোচ জুজে মরিনিয়োর টানা আক্রমণের প্রসঙ্গ। এ ব্যাপারে সরাসরি প্রশ্নও এড়িয়ে গেলেন বার্সেলোনা কোচ।
“আমি নিজেদের দলের প্রস্তুতির দিকে মনোযোগ দেওয়াকে অগ্রাধিকার দিতে চাই। আপনি এই প্রশ্ন করেছেন শিরোনামের জন্য, আমি কোনো শিরোনাম চাই না। কেবল নিজের দলের দিকে মনোযোগ দিতে চাই।”
জাতীয় সামার অ্যাথলেটিক্সে দলগত সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ক্রিকইনফোর খবর, আগামী গ্রীষ্মে কিংবদন্তি পেসারকে নাকি দলে নিতে আগ্রহী কয়েকটি কাউন্টি ক্লাব।
চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক বলেছেন, নিজের শারীরিক অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নেবেন তিনি।
ব্যাটসম্যানদের দাপটের দিনে নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিনের দেখানো পথে ডাবল সেঞ্চুরির পথে জাকির হাসান।