হোমপেজ লোড হচ্ছে…
মোহামেডানের জয়ে দারুণ অবদান রাখলেন শাহরিয়ার ইমন।

শাহরিয়ার ইমন গোল করলেন। দুই সতীর্থের গোলেও রাখলেন অবদান। বাংলাদেশ ফুটবল লিগের তলানির দল ঢাকা ওয়ান্ডারার্সকে অনায়াসে হারাল মোহামেডান। ধরে রাখল শতভাগ জয়ের ধারা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান। ইমন দলকে এগিয়ে নেওয়ার পর সুলেমানে দিয়াবাতে, মোজাফ্ফর মোজাফ্ফরভ ও আরিফ হোসেন ব্যবধান বাড়ান।
চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। একই দিনে পিডব্লিউডিকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ এফসি। তারা অবশ্য ম্যাচ খেলেছে পাঁচটি।
প্রতিপক্ষের রক্ষণের ঢিলেমির সুযোগ কাজে লাগিয়ে ২৯তম মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন ইমন। সতীর্থের থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে যান, এরপর আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ডিফেন্ডারেরা ও গোলকিপার মোহাম্মদ মহিউদ্দিনকে খুব একটা তৎপর ছিলেন না।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে জোড়া গোলে ওয়ান্ডারার্সকে কোণঠাসা করে ফেলে মোহামেডান। ৫৩তম মিনিটে ইমনের আড়াআড়ি ক্রস গোলমুখ থেকে নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন মালির ফরোয়ার্ড দিয়বাতে। এরপর একট ডিফেন্ডারের বাধা এড়িয়ে কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ।
৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে দিয়াবাতের ফ্রি কিক রক্ষণ দেয়াল পার হলেও পোস্টে প্রতিহত হয়। তবে একটু পর ইমনের বক্সে বাড়ানো আড়াআড়ি ক্রসের ক্লিয়ার করতে পারেননি এক ডিফেন্ডার। দূরের পোস্টে থাকা আরিফ হোসেন টোকায় ব্যবধান বাড়ান আরও।
অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি ক্লাব। জয়ী দলের শায়েক দোস্ত করেছেন জোড়া গোল। অন্য দুই গোলদাতা ওনিয়েকাচি ওকাফোর ও এনামুল ইসলাম গাজী।
পিএসজির মাঠে হার ভুলে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ে নজর বার্সেলোনা কোচ।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
রেয়াল মাদ্রিদ কোচের মতে, তারা পূর্ণাঙ্গ একটি দল হয়ে ওঠা থেকে এখনও অনেক দূরে আছেন।