হোমপেজ লোড হচ্ছে…

ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আরিয়ান আহমেদ ইমরান নামের এক তরুণ হাজতির মৃত্যু হয়েছে।
রোববার রাতে অসুস্থবোধ করার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২২ বছর বয়সি ইমরান বরগুনার পাথরঘাটা থানার কাঁঠালতলী গ্রামের আব্দুস সালামের ছেলে।
কারারক্ষী আমিনুল ইসলাম কে বলেন, রোববার রাত ১১টার দিকে কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইমরান। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিনুল বলেন, আরিয়ান আহমেদ ইমরান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাবন্দি ছিলেন।
“তিনি একটু মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল।”
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, ‘অতি প্রবল’ আকার নিয়ে এটি বুধবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
এর বাইরে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ৪৭ জন প্রতিবেশী, আটজন স্কুল শিক্ষক ও পাঁচজন আত্মীয়।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছিলেন, প্রধানমন্ত্রীর টোকিও সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।