হোমপেজ লোড হচ্ছে…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। প্রতিদিন বেলা ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে।
পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd ভিজিট করতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, জহুরা বেগমের সার সংরক্ষণের জন্য নিজস্ব কোনো গুদাম নেই এবং এ ব্যবসায় তার পূর্ব অভিজ্ঞতাও নেই।

বিকাল সাড়ে ৩টার দিকে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এ মানববন্ধনে পৌরসভার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত সামগ্রীটি একটি বিষ্ণুমূর্তির র্খণ্ডিত অংশ বলে ধারণা করা হচ্ছে।