হোমপেজ লোড হচ্ছে…

রক্ষণের দৃঢ়তায় শুরুর দুই কোয়ার্টার পোস্ট আগলে রাখল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে পিছিয়ে পড়ল তারা। এই গোল আর শোধ করতে পারল না দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিপক্ষে হারল আশরাফুল-রোমানরা।
পাঞ্জাবে বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগের ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৪০তম মিনিটে রাইকি ফুজিসিমার পেনাল্টি কর্নার থেকে করা গোলটি গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরু করে তারা।
টানা হারের মাঝেও বাংলাদেশের জন্য একটু স্বস্তির বিষয় হলো, জাপানের বিপক্ষে এবার অন্তত হারের ব্যবধান বড় হয়নি। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগের দেখায় তাদের বিপক্ষে ৬-১ গোলে হেরেছিলেন জিমিরা।
এ ম্যাচেই রাসেল মাহমুদ জিমি ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন। ম্যাচ শুরুর আগে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় সেই আসরে পঞ্চম হয়েছিল তারা। দুই আসর পর আবার এই আঙিনায় পা পড়েছে বাংলাদেশ দলের।
নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
টানা খেলার কারণে অনেক শাটলারের মাসল ক্র্যাম্প হয়েছে, একই কারণে পুরুষ এককের ফাইনালে খেলতেই পারেননি সিবগাত উল্লাহ।
দারুণ শুরুর পর কিছুটা খেই হারিয়ে এখন বাকি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
কোচিং স্টাফ পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
সেঞ্চুরির পরপরই আউট হন সাদমান ইসলাম, ব্যাটিং ধসে ৫১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ।