হোমপেজ লোড হচ্ছে…

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের জন্য রাখা তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
আটকরা হলেন- পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতোর ছেলে সন্তোষ মাহাতো (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।
বিজিবি জানায়, রোববার রাত আনুমানিক ১টার দিকে পৃথক দুটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে আট কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম।
উদ্ধার করা মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। পরে মূর্তি তিনটি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়।
অভিযানে পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।
মন্ত্রী পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান।
প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে তিন মাসের বর্ষাবাস শেষ হয়। এরপর বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় কঠিন চীবর দান উৎসব।
নিখোঁজের তিন দিন পর ৮ অক্টোবর বাড়ির অদূরে মেহগনি বাগানের ডোবা থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।