হোমপেজ লোড হচ্ছে…
পাউ মরাল মনে করেন, রেয়াল মাদ্রিদ উইঙ্গারের চ্যালেঞ্জের জন্য ভালোভাবে প্রস্তুত থাকবেন শাভি এস্পার্ত।

তরুণ ডিফেন্ডার শাভি এস্পার্তের সামর্থ্যে দারুণ আস্থা লা মাজিয়ায় তার সাবেক কোচ পাউ মরালের। তিনি মনে করছেন, এবারের ক্লাসিকোয় ইয়ান ডিওমান্ডেকে সহজেই অকার্যকর করে রাখতে পারবেন এস্পার্ত।
চলতি মৌসুমে এখন পর্যন্ত দারুণ ফুটবল খেলছেন বার্সেলোনার বিখ্যাত লা মাজিয়ায় বেড়ে ওঠা এস্পার্ত। লেফট ব্যাক ও রাইট ব্যাক হিসেবে খেলতে পারদর্শী এই তরুণ। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে জালের দেখাও পেয়েছেন তিনি।
এবার এস্পার্তের সামনে তার ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় খেলার হাতছানি। কাদেনা সেরের মুখোমুখি হয়ে এই ম্যাচে তার কাছে নিজের প্রত্যাশা নিয়ে বলেন মরাল।
“আমার মনে হয় না, ডিওমান্ডের বিপক্ষে রক্ষণ সামলাতে তার কোনো সমস্যা হবে। সে খুবই বুদ্ধিমান একজন খেলোয়াড়। তবে আমাদের এই প্রস্তুতিও থাকতে হবে যে, সে কোনো না কোনোদিন ভুল করবে। লা মাজিয়ার এই ছেলেদের জন্য এটা স্বাভাবিক নয় যে, তারা কখনও একটা ভুলও করবে না।”
বার্সেলোনায় নিজের জায়গা করে নিতে এস্পার্তের কতটা লড়াই করতে হয়েছে সেটা খুব কাছ থেকে দেখেছেন মরাল। তিনি মনে করেন, সুযোগ পেলে মিডফিল্ডেও ভালো করবেন এস্পার্ত।
“সে এমন একজন যাকে অসম্ভব কঠোর পরিশ্রম করতে হয়েছে। সে ছিল ‘ডার্ক হর্স।’ সে গাভি বা লামিন ইয়ামালের মতো নয়, যারা বলতে গেলে খুব অল্প বয়স থেকেই তারকা হয়ে গেছে। তার দৃঢ়তা কোচ হিসেবে আমাকে মুগ্ধ করেছে। আপনার কাছে যখন পাউ কুবার্সি বা এস্পার্তের মতো খেলোয়াড় থাকবে, আপনি গর্ববোধ করবেন। লা মাজিয়ায় বেড়ে ওঠা সবারই লক্ষ্য থাকে প্রথম দলে পৌঁছানো।
“সে বরাবরই রক্ষণে ভালো। যদিও লা মাজিয়ায় সে বেশ খাটো ছিল কিন্তু সে তখনও ভালো করেছে। এখন সে সেভাবেই খেলছে যেভাবে ছয় বা সাত বছর আগে খেলত। আর সেটা সে করছে আরও উঁচু স্তরের খেলোয়াড়দের বিপক্ষে। যদিও সে ফুলব্যাক হিসেবে ভালো করছে তবে সে মিডফিল্ডে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ।”
পিএসজির মাঠে হার ভুলে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ে নজর বার্সেলোনা কোচ।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
রেয়াল মাদ্রিদ কোচের মতে, তারা পূর্ণাঙ্গ একটি দল হয়ে ওঠা থেকে এখনও অনেক দূরে আছেন।