হোমপেজ লোড হচ্ছে…
ভারতীয় বাংলা চলচ্চিত্রে রঞ্জিত মল্লিক একটি অনন্য নাম। নায়ক হয়ে অভিনয় শুরু করলেও পরে তাকে চরিত্রাভিনেতা হিসেবে চলচ্চিত্রে দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক

পশ্চিমবঙ্গের কলকাতায় বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপূজা শতবছরের পুরনো। ওই পূজায় রঞ্জিত মল্লিকের সঙ্গে থাকেন তার স্ত্রী দীপা মল্লিক, মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক ও তার স্বামী সন্তানরা।
উমার ঘরে ফেরার দিন বিজয়া দশমীতে নাতির সঙ্গে রঞ্জিত মল্লিকের নাচের ভিডিও ছড়িয়ে পড়েছেন।
৮০ বছর বয়সি রঞ্জিত মল্লিক ও কোয়েলের ছেলে কবিরের নাচের ভিডিওতে দেখা যায়, ঢাক বাজার কতক্ষণ পর নাচতে হবে তা নাতিকে বুঝিয়ে দিচ্ছেন দাদু। তারপর তিনি নিজেও নাচতে শুরু করেন;এর খানিকক্ষণ পর নাচতে শুরু করে কোয়েলের ছেলে। সঙ্গে থাকা নানা বয়সের মানুষ সেই ঢাকের বাদ্যিতে হুল্লোড়ে নাচ শুরু করেন।
‘এই সময়’ জানিয়েছে, বাবাকে বেশিক্ষণ নাচতে দেননি কোয়েল। অভিনেতার স্বাস্থ্যের কথা ভেবে হাত ধরে টেনে নিয়ে যান এক পাশে।
রঞ্জিত মল্লিকের বাড়ির পূজায় এবার অতিথি হয়ে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবমীর সন্ধ্যায় অভিনেতার আমন্ত্রণে তার বাড়ির পূজায় হাজির হন মুখ্যমন্ত্রী।
তার কথায়, এই নিমন্ত্রণ পেয়েছিলেন মহানায়কের শতবর্ষে। রঞ্জিত মল্লিক মুখ্যমন্ত্রীকে বলেছিলে বাড়ির দুর্গাপুজায় আতিথ্য নেওয়ার জন্য।
মল্লিক বাড়িতে এসে তিনি বলেছিলেন, “আমি মাননীয় রঞ্জিত মল্লিকের নিমন্ত্রণে এসেছি। কোয়েলের নিমন্ত্রণে নয়, এর সঙ্গে কোয়েল মল্লিকের কোনও সম্পর্ক নেই।”
পুজা দেখে এবং বাড়ির আতিথেয়তা গ্রহণ করে মুগ্ধ মুখ্যমন্ত্রী। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, “নারকেল নাড়ু খেলাম। এ বাড়ির ঐতিহ্যের এতটুকুর বদল ঘটেনি। এই ঐতিহ্য বাংলার থাকুক। রঞ্জিত মল্লিক চাইলেই প্রমোটিং করতে পারতেন। এখয়নও কিছু ব্যক্তি রয়েছেন যারা ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে আপোস করেন না, তার মধ্যে রঞ্জিত মল্লিক একজন।”
ভারতীয় বাংলা চলচ্চিত্রে রঞ্জিত মল্লিক একটি অনন্য নাম। নায়ক হয়ে অভিনয় শুরু করলেও পরে তাকে চরিত্রাভিনেতা হিসেবে চলচ্চিত্রে দেখা যায়।
বছরের শুরুতে তৃণমূল কংগ্রেস থেকে ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দল ছাড়েন তিনি। ছয় মাসের ব্যবধানে ক্ষমতাসীন দলে ভিড়েছেন রঞ্জিত মল্লিক কন্যা।
পশ্চিমবঙ্গের শূন্য আসনে আসন্ন রাজ্যসভা নির্বাচনে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিজ্ঞপ্তিতে বিজেপির কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
“কিছু ভালোবাসায় জমে অভিমানী প্রশ্ন। তেমনই এক গল্প দেখা যাবে ভালো আছো তো নাটকে।”
প্রীতির ভাষ্য, বছরের পর বছর একই চরিত্র করেও মঞ্চে নতুন স্তর আবিষ্কার করা যায়, ডালপালা ছড়ানো যায়।
মস্তিষ্কের রক্তক্ষরণে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান; বয়স হয়েছিল ৫২ বছর।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’