হোমপেজ লোড হচ্ছে…
“কিছু ভালোবাসায় জমে অভিমানী প্রশ্ন। তেমনই এক গল্প দেখা যাবে ভালো আছো তো নাটকে।”
নিজস্ব প্রতিবেদক

প্রেম, অতীতের ক্ষত, ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন কেন্দ্র করে জাকারিয়া সৌখিন বানিয়েছেন নতুন নাটক ‘ভালো আছো তো?’।
শুক্রবার প্রচারে আসবে নাটকটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।
এর মধ্যে প্রকাশ হয়েছে নাটকটির ট্রেইলার। এতে ফুটে উঠেছে প্রেম, মায়া আর বিচ্ছেদের টানাপোড়েনের এক জটিল ক্যানভাস।
প্রেমের পথ ধরে গল্পটি শুরু হলেও শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে এগিয়েছে।
নাটকটির প্রচারে অপূর্ব ফেইসবুকে এক পোস্টার প্রকাশ করে লিখেছেন, “সম্পর্ক নষ্ট করলেও সুন্দরভাবে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে নষ্ট করি যে, দেখা হলেও বলতে পারি না— 'কেমন আছো? ভালো আছো তো??”
নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, “কিছু ভালোবাসা গল্প হয়ে থেকে যায়। আর কিছু ভালোবাসায় জমে অভিমানী প্রশ্ন। তেমনই এক গল্প দেখা যাবে ভালো আছো তো নাটকে।”
নির্মাতা জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তি পাচ্ছে নাটকটি।
এর আগে ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে জাকারিয়া সৌখিনের পরিচালনায় কাজ করেছিলেন অপূর্ব ও নিহা।
ভারতীয় বাংলা চলচ্চিত্রে রঞ্জিত মল্লিক একটি অনন্য নাম। নায়ক হয়ে অভিনয় শুরু করলেও পরে তাকে চরিত্রাভিনেতা হিসেবে চলচ্চিত্রে দেখা যায়।
প্রীতির ভাষ্য, বছরের পর বছর একই চরিত্র করেও মঞ্চে নতুন স্তর আবিষ্কার করা যায়, ডালপালা ছড়ানো যায়।
মস্তিষ্কের রক্তক্ষরণে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান; বয়স হয়েছিল ৫২ বছর।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’