হোমপেজ লোড হচ্ছে…
প্রধান বাজারগুলোতে মেমরি চিপের আকাশচুম্বী দামের কারণে ডিভাইসের চাহিদায় ধস নামায় এর প্রভাব পড়েছে কোম্পানিটির আয়ে।
নিজস্ব প্রতিবেদক

বার্ষিক কর্মী পর্যালোচনার পর দক্ষতা বিবেচনায় বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন বহুজাতিক চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম।
সোমবার কোম্পানিটির প্রধান নির্বাহী ক্রিস্টিয়ানো আমন কর্মীদের উদ্দেশে পাঠানো এক মেমোতে এ সিদ্ধান্তের কথা বলেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আগামী নভেম্বর থেকে চাকরি হারানো কর্মীদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো শুরু হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আমন বলেছেন, কোম্পানিতে ‘শক্তিশালী পারফরম্যান্স ভিত্তিক সংস্কৃতি’ গড়ে তোলা এবং যেখানে কোম্পানি ‘ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে’ সেসব ক্ষেত্র চিহ্নিত করে তা মোকাবিলার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ঠিক কতজন কর্মী চাকরি হারাবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা নেই মেমোতে। ছাঁটাইয়ের সঠিক সংখ্যা নির্ধারণ করতে পারেনি রয়টার্স।
কর্মী ছাঁটাইয়ের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কোয়ালকম।
গেল বছরের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বিশ্বজুড়ে কোম্পানিটিতে প্রায় ৫২ হাজার কর্মী কাজ করতেন, যাদের অধিকাংশই পূর্ণকালীন। সেপ্টেম্বরের শেষে কোয়ালকমের অর্থবছর শেষ হয়।
এ বছর ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য বিক্রি মন্দার মুখে পড়েছে স্মার্টফোনের চিপ তৈরির অন্যতম এ পরাশক্তি।
প্রধান বাজারগুলোতে মেমরি চিপের আকাশচুম্বী দামের কারণে ডিভাইসগুলোর চাহিদায় ধস নামায় এর প্রভাব পড়েছে কোম্পানিটির আয়ে।
২০২৬ সালে যেখানে ‘এসঅ্যান্ডপি ৫০০’ সূচকে ১২ শতাংশের বেশি ও ‘ফিলিপিন্স সেমিকন্ডাক্টর ইনডেক্স’-এ প্রায় ৬০ শতাংশের মতো বড় উল্লম্ফন দেখা গেছে সেখানে এ বছরে কোয়ালকমের শেয়ারের দাম বেড়েছে কেবল ১ দশমিক ৫ শতাংশ।
মঙ্গলবার শেয়ারবাজার খোলার আগের লেনদেনেও কোয়ালকমের শেয়ারের দর প্রায় ১ শতাংশ কমেছে।
জুলাইয়ের শেষদিকে প্রকাশিত আয়ের সর্বশেষ প্রতিবেদনে কোয়ালকম ত্রৈমাসিক মুনাফা অনুমানের চেয়ে কম হওয়ার পূর্বাভাস দিয়েছিল।
পাশাপাশি কোম্পানিটি বলেছিল, অ্যাপল পণ্য থেকে তাদের আয় প্রত্যাশার চেয়েও দ্রুত কমবে। তবে ডেটা-সেন্টার ও নন-হ্যান্ডসেট ব্যবসাগুলোর প্রবৃদ্ধি ২০২৭ অর্থবছর নাগাদ এই হারানো আয়কে ছাড়িয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছিল তারা।
দ্রুত বাড়তে থাকা এআই ডেটা সেন্টার বাজারে নিজেদের ব্যবসার প্রসারের ফলে কোয়ালকম আশা করছে, ২০২৭ অর্থবছরে তাদের সিংহভাগ চিপ বিক্রি আসবে স্মার্টফোন ছাড়া অন্যান্য খাত থেকে।
কর্মীদের উদ্দেশে পাঠানো মেমোতে আমন বলেছেন, এ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ের অগ্রাধিকার, প্রাতিষ্ঠানিক প্রয়োজন, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হবে।
“ব্যবসার প্রসার ঘটার পাশাপাশি আমাদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতার চাহিদাতেও পরিবর্তন এসেছে। কর্মীরা যেন তাদের সেরাটা দিতে পারেন ও কোম্পানি সাফল্য ধরে রাখতে পারে সে জন্য সঠিক পদের জন্য সঠিক মানুষকে আমাদের রাখতে হবে।”
সংগৃহীত নমুনার মধ্যে সবচেয়ে প্রাচীনটি প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ বছরের পুরনো, আর সবচেয়ে সাম্প্রতিক নমুনাটির বয়স প্রায় ২৭ হাজার বছর।
সংগৃহীত নমুনার মধ্যে সবচেয়ে প্রাচীনটি প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ বছরের পুরনো, আর সবচেয়ে সাম্প্রতিক নমুনাটির বয়স প্রায় ২৭ হাজার বছর।
সংগৃহীত নমুনার মধ্যে সবচেয়ে প্রাচীনটি প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ বছরের পুরনো, আর সবচেয়ে সাম্প্রতিক নমুনাটির বয়স প্রায় ২৭ হাজার বছর।
মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ২৩টি সাইবার ত্রুটি উন্মোচনে সাহায্য করেছেন চীনের ‘হোয়াইট হ্যাট’ হ্যাকার হিসেবে পরিচিত ইউকি চেন।