হোমপেজ লোড হচ্ছে…

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪.২ ওভারে ২১৫/৩
বড় সংগ্রহের লক্ষ্যে নামছে বাংলাদেশ ওপেনার সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। সেই ভিতকে কাজে লাগিয়ে দ্বিতীয় দিন যতটা সম্ভব বড় সংগ্রহ গড়তে চায় তারা।
৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করবে স্বাগতিকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
২১৯ বলে ১০ চারে ৯৯ রানে খেলছেন সাদমান। বাঁহাতি ওপেনারের সামনে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির হাতছানি। ২৮ বলে এক চারে ১০ রানে খেলছেন লিটন দাস।
সকালে দ্রুত ফিরেছেন তানজিদ হাসান। থিতু হয়ে বিদায় নিয়েছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। পেশিতে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয়।
দুটি উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক্যান। একটি উইকেট নিয়েছেন জেডেন সিলস।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, তানজিদ ৭, মুমিনুল ২৮, নাজমুল ১৯, হৃদয় আহত অবসর ৪২, লিটন ১০*; সিলস ৮-৩-১৪-১, জোসেফ ১০-১-২৮-০, চেইস ১৩-১-৫৩-০, গ্রেভস ১০-৪-৩০-০, বিশপ ১৯-২-৫০-০, ওয়ারিক্যান ১৪-১-৩৩-২)
লাইভ ব্লগে স্বাগত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
চারশর আশা নিয়ে দিন শুরু করা দল ১৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে গেছে তিনশর বেশ আগেই।