হোমপেজ লোড হচ্ছে…
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক।
সুপ্রিয় চাকমা
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক। কখনো ফুলের মধু খেতে উল্টো হয়ে ঝুলে আছে ছোট্ট পাখি, কখনো ডালে বসে চারপাশে নজর রাখছে, আবার কোনোটি ব্যস্ত খাবারের সন্ধানে। রাঙামাটির পাহাড়ি বন, গাছপালা আর ফুলের ফাঁকে হাঁড়িচাঁচা, মৌটুসি, বেনেবউ, বসন্তবাউরি, টুনটুনিসহ নানা প্রজাতির নানা রঙের পাখির দেখা মেলে। ছবিগুলো রাঙামাটির সাপছড়ি লুম্বিনী ও উলুছড়া কুমড়াটিলা এলাকা থেকে তোলা।
গাছের ডালে বসে আছে হাঁড়িচাঁচা। কালো মাথা, দারুচিনি-বাদামি পিঠ আর লম্বা ধূসর লেজে পাখিটির রূপ বেশ স্বতন্ত্র খাবারের খোঁজে বেগুনি মৌটুসি। রোদে এর গলা ও ঘাড়ের ধাতব নীলচে-বেগুনি পালক ঝলমল করে ঘন ঝোপঝাড়ে খাবারের সন্ধান করছে লালগলা ছাতারে। গলার পাশে কমলা-লালচে ছোপ পাখিটিকে দিয়েছে আলাদা পরিচিতি গাছের ডালে কমলা-বুক মৌটুসি লাল ফুল থেকে মধু খেতে উল্টো হয়ে ঝুলে আছে মৌটুসি শজনে ফুলের মধু খেতে বসেছে লাল মৌটুসি ডুমুরের ডালে বসে আছে কালো মাথা বেনেবউ। সোনালি-হলুদ দেহ, কালো মাথা-গলা আর গোলাপি-লাল ঠোঁটে সহজেই চেনা যায় পাখিটিকে খাবারের খোঁজে সোনালি-কপাল হরবোলা ফুলের মধু খাচ্ছে পুরুষ বেগুনি মৌটুসি সবুজ দেহে লাল কপাল ও বুক, হলুদ গলা-আর একটানা ‘টুক-টুক-টুক’ শব্দে ডাকে বসন্তবাউরি পালক বদলের সময়ে পুরুষ বেগুনি মৌটুসির রং এমন মিশ্র দেখায় ছোট্ট টুনটুনি জলাশয়ের ধারে খুঁটিতে বসে আছে মাছরাঙা ঘন ঝোপের নিচে খাবার খুঁজছে বড় ঝাড়-ছাতারে
মঙ্গলবার আলজিয়ার্সে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
পাঠচক্রে উঠে আসে ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার কথা। আধুনিক জীবনে বড় বড় প্রাপ্তির পেছনে ছুটতে গিয়ে আমরা যে সহজ আনন্দগুলো হারিয়ে ফেলছি, অপু-দুর্গার শৈশব যেন সেই কথাই মনে করিয়ে দেয়। প্রকৃতির সান্নিধ্য, বৃষ্টিতে ভেজা কিংবা ভাইবোনের আনন্দময় মুহূর্তগুলো যে জীবনের অমূল্য সম্পদ, উপন্যাসটি