হোমপেজ লোড হচ্ছে…
বন্ধুদের সঙ্গে আমরা আনন্দ ভাগ করে নিই, দুঃখের কথা বলি এবং একে অপরের পাশে থাকি। তবে কখনো কখনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এমন পরিস্থিতিতে রাগ করে দূরে সরে না গিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করা জরুরি।
বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে আমি প্রথমেই তার সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করি। অনেক সময় কোনো কথা ঠিকভাবে না বোঝার কারণে আমাদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়।
তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে বন্ধুর কথাও মনোযোগ দিয়ে শোনা উচিত। রাগের সময় কথা বললে সমস্যা আরও বাড়তে পারে। তাই প্রয়োজনে কিছুটা সময় নিয়ে শান্তভাবে কথা বলা ভালো।
কোনো ভুলের জন্য আমি দায়ী হলে তা স্বীকার করে ক্ষমা চাইতে দ্বিধা করি না। একইভাবে বন্ধুর ভুল হলেও তাকে ক্ষমা করার চেষ্টা করি। তবে বন্ধুত্ব টিকিয়ে রাখতে দুজনেরই একে অপরের অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আমরা চাই, বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস, বোঝাপড়া ও শ্রদ্ধা বজায় থাকুক। ভুল বোঝাবুঝি হলেই যেন কেউ সম্পর্ক ভেঙে না দেয়। বরং একে অপরের কথা শোনা ও বোঝার চেষ্টা করি। আমার বিশ্বাস, এভাবে সমস্যার সমাধান করলে বন্ধুত্ব আরও দৃঢ় হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।
আমি মনে করি, প্রতিটি বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা, নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার থাকা উচিত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। বুধবার সকালে মরদেহ অটোরিকশায় করেও নিতে দেখা গেছে স্বজনদের। এছাড়া গুরুতর অসুস্থদের অন্য হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সুবিধার গাড়ি না পেয়ে সংকটে পড়েন অনেকে।