হোমপেজ লোড হচ্ছে…

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে ব্যালন দ’রের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো লুইস এনরিকে এবং ২২ বছর পর আর্সেনালকে লিগ শিরোপা জেতানো মিকেল আর্তেতাকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ৬৫ বছর বয়সি দে লা ফুয়েন্তের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
বর্ষসেরা কোচের লড়াইয়ে ছিলেন অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জেতানো উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখকে বুন্ডেসলিগা ও জার্মান কাপ জেতানো ভেসোঁ কম্পানিও। তবে মূল লড়াইটা ছিল এনরিকে, আর্তেতা ও দে লা ফুয়েন্তের মধ্যে।
দে লা ফুয়েন্তের কোচিংয়ে গত জুলাইয়ে শেষ হওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো আসরে অবিশ্বাস্য দাপুটে ফুটবল খেলে, আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে চ্যাম্পিয়ন হয় দলটি। ফাইনালে তারা এতটাই আধিপত্য করে যে, প্রতিপক্ষ আর্জেন্টিনা কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি।
নারী বিভাগে ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন লা মাজিয়ার সাবেক কোচ পেরে রোমেউ। তার কোচিংয়ে গত মৌসুমে বার্সেলোনা নারী দল জেতে চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন দ’র অনুষ্ঠানে যেন তারার মেলা বসেছিল। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ছিলেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। অনেকেই এসেছিলেন স্বপরিবারে। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার
দুই যুগ পর বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন কোনো ইংলিশ ফুটবলার।
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা ফরাসি চ্যাম্পিয়নরা জিতেছে সেরা পুরুষ ক্লাবের পুরস্কার।
বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সে লেভ ইয়াশিন ট্রফি জিতলেন স্পেনের অভিজ্ঞ এই গোলরক্ষক।