হোমপেজ লোড হচ্ছে…

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে পিএসজির। পাঁচটি শিরোপা জিতেছে তারা। ধারাবাহিক পারফরমান্স দেখিয়ে ব্যালন দ’রের বর্ষসেরা পুরুষ ক্লাব নির্বাচিত হয়েছে ফরাসি দলটি।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে পিএসজির প্রতিনিধি হিসেবে পুরস্কারটি গ্রহণ করেন দলটির ফরোয়ার্ড ও গত বছরের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে।
২০২৫-২৬ মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তোলে পিএসজি। ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় তারা। মূল ম্যাচ ১-১ সমতায় শেষ হয়।
গত মৌসুমে লিগ আঁর শিরোপাও জেতে পিএসজি। যা ছিল ফ্রান্সের শীর্ষ প্রতিযোগিতায় তাদের টানা পঞ্চম শিরোপা। এছাড়া উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ফরাসি সুপার কাপ জেতে দলটি।
মৌসুমের সেরা নারী ক্লাবের পুরস্কার জিতেছে বার্সেলোনা। প্রায় নিখুঁত এক মৌসুমে স্পেনের ক্লাবটি ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগ, উইমেন’স লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ।
বার্সেলোনার কোচ পেরে রোমেউ জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। ভিকি লোপেস জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। আর কাতা কোল জিতেছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন দ’র অনুষ্ঠানে যেন তারার মেলা বসেছিল। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ছিলেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। অনেকেই এসেছিলেন স্বপরিবারে। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার
দুই যুগ পর বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন কোনো ইংলিশ ফুটবলার।
বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সে লেভ ইয়াশিন ট্রফি জিতলেন স্পেনের অভিজ্ঞ এই গোলরক্ষক।
মিকেল আর্তেতা ও লুইস এনরিকেকে পেছনে ফেলে ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে।