হোমপেজ লোড হচ্ছে…
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে পিএসজির মাঠে হেরেছে বার্সেলোনা। মৌসুমে এটাই প্রথম হার কাতালান ক্লাবটির।
খেলা ডেস্ক

পার্ক দে প্রিন্সেসে খেলা তখনও শুরু হয়নি। খেলোয়াড়রা টানেল দিয়ে মাঠে নামছিলেন। একটি গোলপোস্টের পেছনের গ্যালারিতে পিএসজি সমর্থকদের হাতে হাতে ভেসে উঠল বিশাল এক ‘তিফো’ (ব্যানার)। তাতে যে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছিল তা বার্সেলোনার কোনো সমর্থকেরই ভালো লাগবে না।
মুখোশ পরা এক ব্যক্তি করাত চালাচ্ছেন বার্সার ব্যাজে! তিফোয় এই দৃশ্য ফুটিয়ে তোলার পাশাপাশি বার্সার জন্য একটি বার্তাও ছিল তার নিচে—‘ম্যাসাকার, প্যারিসিয়ান স্টাইল।’ বাংলায় এই কথার আক্ষরিক অর্থ ঠিক খেলার সঙ্গে যায় না, সেটা প্যারিসে চলমান সহিংস দাঙ্গার সঙ্গে হয়তো মানানসই। ফুটবল খেলা বিবেচনায় বাংলায় সেই বার্তাটির কাছাকাছি অর্থ হতে পারে, ‘নৃশংস ধংসযজ্ঞ চালাও প্যারিসীয় কায়দায়।’
ছিল আতশবাজিও। তিফোয় মুখোশ পড়া ব্যক্তির করাত থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ বোঝাতে আতশবাজি পোড়ানো হয়। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সেই ব্যানারে ফুটিয়ে তোলা দৃশ্যপট ছিল ‘অত্যন্ত আক্রমণাত্মক ও আপত্তিকর।’ বার্সার অবশ্যই তা ভালো লাগার কথা নয়। বিশেষ করে পিএসজির মাঠে ৪–২ গোলে হারের পর তো নয়ই। কাতালান ক্লাবটি তাই পিএসজির বিরুদ্ধে এই নিয়ে নালিশ করেছে উয়েফার কাছে।কিন্তু ক্লান্তি ও প্রস্তুতির ঘাটতি নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক নালিশ জানাবেন কার কাছে!
বার্সা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে রাফিনিয়াচ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে পিএসজির কাছে হারের পর ফ্লিকের মুখে উঠে এসেছে এ দুটি বিষয়। প্রথমে বললেন ভুলের কথা। তারপর সেই ভুলের কারণ বোঝাতে উঠল ক্লান্তি ও প্রস্তুতির ঘাটতির প্রসঙ্গ।
খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি যে মিথ্যে নয় সেটা বোঝা গেল মাঠেই। বিশেষ করে রক্ষণভাগে। বার্সার পোস্টে ১৫টি শট নিতে পেরেছে পিএসজি। গত এক দশকে বার্সার বিপক্ষে অফিশিয়াল ম্যাচে যেটা সর্বোচ্চ। ওদিকে মাঝমাঠ বা আক্রমণে বার্সা বল হারিয়েছে প্রচুর।
ম্যাচ শেষে ফ্লিকের কথায়ও সেটাই ফুটে উঠল, ‘আমরা অনেক ভুল করেছি। বিশেষ করে বল দখলে, সহজে বল হারিয়েছি...এটা বুঝতে হবে যে খেলোয়াড়রা তরতাজা নেই বলেই ভুল হয়েছে। গত কয়েক সপ্তাহে তাদের যা করতে হয়েছে সেটা অবিশ্বাস্য। তাদের মানসিকতার প্রশংসা করি।’
সর্বশেষ ১১ দিনে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে চারটি ম্যাচ খেলেছে বার্সা। দুর্দান্ত ফর্মেও ছিল। আর এ কারণেই এই ম্যাচটিকে বলা হচ্ছিল ইউরোপে সময়ের সেরা দুই ক্লাবের লড়াই। পিএসজি সর্বশেষ দুবারের চ্যাম্পিয়নস লিগজয়ী। আর বার্সা এ মৌসুমে প্রথম ১১ ম্যাচই জয়ের পথে করেছে ৪৮ গোল।
« MASSACRE À LA PARISIENNE » les supporters du PSG #PSGBAR https://t.co/kXCyXQgZia
— Dounia Mesli (@Mesli_Dounia) October 20, 2026 কিন্তু লড়াইটা বার্সা নিজেদের প্রত্যাশানুযায়ী করতে পারেনি। সংবাদ সম্মেলনে সেই কারণ খুঁজতে গিয়ে ফ্লিক তুললেন প্রস্তুতির ঘাটতির প্রসঙ্গও। সেটা অবশ্য তাদের ইচ্ছেপ্রসূত নয়। স্পেনে ঝড়ের কারণে গত শনিবারে রিয়াল বেতিসকে হারানোর পর সেভিয়া থেকে ফিরতি ফ্লাইট বাতিল হওয়ায় এই ম্যাচটির প্রস্তুতি নিয়ে নির্ধারিত পরিকল্পনা থেকে সরে আসতে হয় বার্সাকে। সে আক্ষেপ ঝরল ফ্লিকের কণ্ঠে, ‘(বেতিসের বিপক্ষে জয়ের) পর কী হয়েছে সবাই জানে। এটি কোনো অজুহাত নয়, শুধু আপনারা যেন বুঝতে পারেন কেন হয়তো আমরা সেরা ছন্দে ছিলাম না।’
খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ফ্লিকের অনুযোগ নেই। তাঁর মতে ম্যাচটা দারুণ হয়েছে। পিএসজির কোচ লুইস এনরিকেও সেটাই মনে করেন, ‘আমরা আগ্রাসী খেলেছি... পেদ্রি, ইয়ামাল, ওলমো, রাফিনিয়া; জানেনই তো এই মানের খেলোয়াড়দের প্রেস করা কত কঠিন। এটাই সেই সর্বোচ্চ পর্যায় আমরা যার মুখোমুখি হয়েছি।’
পিএসজি কোচ লুইস এনরিকে (বাঁয়ে)বার্সার সামনে এখন ‘এল ক্লাসিকো’। আগামী রোববার রাতে লিগে তাঁদের প্রতিপক্ষ লিগ টেবিলে তৃতীয় রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সা। এই ক্লাসিকো ম্যাচ মাথায় রেখেই পিএসজির বিপক্ষে রদ্রিকে বিশ্রাম দিতে তাঁকে মূল একাদশে রাখেননি ফ্লিক। রাফিনিয়ার মাথায়ও এখন রিয়ালের বিপক্ষে ম্যাচটি। সেজন্যই হয়তো হারের পর দৃঢ় কণ্ঠে বললেন, ‘এই হার ক্লাসিকোয় আমাদের সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ১১০ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমার ৯ ঘণ্টার ম্যারাথন ইনিংসে করেছে ৪২৫ রান।
নিজের প্রথম সেঞ্চুরির জন্য নাঈমের অপেক্ষা শেষ হয়ে গিয়েছিল গত পরশুই, তখনই তিনি হন শিরোনাম। গতকাল সেই সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতেও।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গল্পটা এই টিকে থাকার লড়াইয়েরই এক রোমাঞ্চকর যাত্রা। একসময় ৫০ ওভার ব্যাটিং করতে পারাটাই ছিল বড় অর্জন।