হোমপেজ লোড হচ্ছে…
তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিজস্ব প্রতিবেদক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ওসি মো.আশ্রাব আলী।
নিহত দুই শিশু হলো- মাহা (৮) ও তানহা আক্তার (৯)। মাহা স্থানীয় বাসিন্দা মো. শাহিনের মেয়ে এবং তানহা আব্দুল গনির মেয়ে। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে মাহা ও তানহা বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের ঘাট থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে মাহার মরদেহ উদ্ধার করা হয়। পরে তানহাকেও উদ্ধার করা হয়।
ওসি মো. আশ্রাব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে তার গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর ভাতিজাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
বাইকে আসা দুইজন একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিকালে মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ এবং কানাইপুরে বালুবোঝাই ট্রাক উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।