হোমপেজ লোড হচ্ছে…

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বুধবার দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত খোরশেদ আলম (৫০) পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের ইব্রাহিম ছুট্টু এবং বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের মাসুদ রানা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওয়ালিদ নামে এক ব্যক্তির নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু ও জহিরসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছুট্টু ও মাসুদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
খোরশেদ আলমের স্ত্রী আকলিমা আক্তার বলেন, “মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামে এক ব্যক্তি খোরশেদকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। দুপুরে দুজন লোক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পাওয়া যায়।”
আগামী সপ্তাহের মধ্যে হলের চারপাশে দেয়াল নির্মাণের ব্যবস্থা নিতে হল প্রভোস্টদের নির্দেশ দিয়েছেন উপাচার্য।
সরকার স্যান্ডোরের সঙ্গে চুক্তি নবায়ন করতে না চাইলে সেন্টারের বর্তমান অবকাঠামো এবং জনবল অধিগ্রহণ করে দেশীয় কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপির অধীনে এটি চালু রাখার আহ্বান জানিয়েছেন রোগীরা।
পাঁচ দফা দাবিতে রাঙামাটির স্থানীয় দুই সংগঠনের ডাকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
কসবায় একটি মোবাইল হেলথ ক্লিনিক সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।