হোমপেজ লোড হচ্ছে…

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত।
অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।
যোগদানের তারিখ থেকে এক বছর তিনি দায়িত্ব সামলাবেন।
এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে ওই দায়িত্বে ছিলেন শাওয়াল খানম।
নতুন দায়িত্বের ব্যাপারে শিবা শানু কে বলেন, “আমি এখনো এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানি না। জেনে মন্তব্য করতে পারব।”
শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরও সভাপতি। দুই দশকের ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় আসেন তিনি।
সঞ্জয় কোন তলায় থাকেন বা তার গাড়ি কোনটি, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি হামলাকারীরা।
মুক্তিযুদ্ধ জাদুঘরে এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এর আগে ভারতের প্রায় ১০টি রাজ্যে আন্তর্জাতিক নাট্যোৎসব এবং শ্রীলঙ্কার মঞ্চেও নাটক পরিবেশন করেছে তারা।