হোমপেজ লোড হচ্ছে…
দলগত পদকের লড়াই জমে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে।

জাতীয় সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতলেন রিংকি বিশ্বাস ও প্রিয়া আক্তার। ৫০০০ মিটার দৌড়ে রিংকি নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই। ৩০০০ মিটারে রিংকিংর গত বছর গড়া রেকর্ড নিজের করে নিয়েছে প্রিয়া।
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন শনিবার দুটি রেকর্ড গড়েছেন অ্যাথলেটরা। দুই দিন মিলিয়ে এখন পর্যন্ত রেকর্ড হয়েছে সাতটি। দলগত পদক তালিকায় লড়াই চলছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে। ১৭টি সোনা. ১২টি রুপা ও ১৭টি ব্রোঞ্জসহ ৪৬ পদক নিয়ে শীর্ষে আছে সেনাবাহিনী। ১২টি সোনা, ১৬টি রুপা ও ৬টি ব্রোঞ্জসহ ৩৪ পদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে নৌবাহিনী।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে নারীদের ৫০০০ হাজার মিটার দৌড়ে ১৮ মিনিট ৮ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে গড়েন নৌবাহিনীর রিংকি। ২০২৫ সালে ১৮ মিনিট ২০ সেকেন্ডের রেকর্ডটিও ছিল তার।
৩০০০ হাজার মিটার দৌড়ে ১০ মিনিট ২৪ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে প্রিয়া গড়েছেন নতুন রেকর্ড। গত বছর ১০ মিনিট ২৭ দশমিক ৬০ সেকেন্ড টাইমিং গড়ে আগের রেকর্ড গড়েন রিংকি।
১১০ মিটার হার্ডেলসে সেনাবাহিনীর তানভির ফয়সাল সেরা হয়েছেন (১৪ দশমিক ৩০ সেকেন্ড)। মেয়েদের ১০০মিটার হার্ডেলসে প্রথম হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির তাসমিয়া হোসেন (১৪ দশমিক ৮৩ সেকেন্ড)। হাইজাম্প পুরুষ ইভেন্টে নৌবাহিনীর মাহফুজুর রহমান ২ দশমিক ১০ মিটার লাফিয়ে সেরা হয়েছেন।
৪০০মিটারে সেনাবাহিনীর লুসাদ ইসলাম ৪৭ দশমিক ৫৯ সেকেন্ডে দৌড় শেষ করে সেরা হয়েছে। এই ইভেন্টে মেয়েদের বিভাগে প্রথম হয়েছেন একই দলের বর্ষা খাতুন; তিনি সময় নেন ৫৬ দশমিক ২০ সেকেন্ড।
ম্যারাথনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ সেনাবাহিনীর মো. আল আমিন ও মেহেদী হাসান উভয়ই ২ ঘণ্টা ৩২ মিনিট সময় নিয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পিএসজির মাঠে হার ভুলে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ে নজর বার্সেলোনা কোচ।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ দলের টানা ব্যাটিং ব্যর্থতায় প্রবল সমালোচনার মুখে ছিলেন সাবেক এই অধিনায়ক।
রেয়াল মাদ্রিদ কোচের মতে, তারা পূর্ণাঙ্গ একটি দল হয়ে ওঠা থেকে এখনও অনেক দূরে আছেন।