হোমপেজ লোড হচ্ছে…
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের উপর থেকে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি বিমানবন্দর ও একটি তেল স্থাপনায় পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বারাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের এক প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্যস্থল করে ছোড়া একটি ড্রোন সফলভাবে বাধা দিয়ে ধ্বংস করা হয়, কিন্তু এর পড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হন।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “এই হামলা প্রচেষ্টায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে, তাদের একজন ফিলিপিনো ও অপরজন নেপালি। পাশাপাশি আরও দুইজন আহত হয়েছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, বুধবার সকালে ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ শায়বাহ তেলক্ষেত্রের সীমানার বাইরে এক ঠিকাদারের মালিকানাধীন একটি গাড়ির ওপর পড়লে সেটিতে আগুন ধরে যায়। তবে এতে স্থাপনাটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানের ও অপরজন ভারতের নাগরিক।
বৃহস্পতিবার ভোররাতে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এক হামলায় একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।
আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
পৃথকভাবে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের উপর থেকে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এর আগে বুধবার জোট বাহিনী সৌদি আরব লক্ষ্য করে ছোড়া সাতটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছিল। যেগুলোর মধ্যে একটি মদিনা অঞ্চলে ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা।
সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা হলেন ভারতের রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা আর দীপকে দলটির প্রধান নেতা।
বিশাল বিশাল বোল্ডার পথরোধ করে দাঁড়িয়ে আছে, এগুলো অপসারণের জন্য বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন হবে।
অং সান সু চির ছেলে কিম অ্যারিস লন্ডনে মিয়ানমার দূতাবাসের মাধ্যমে টেলিফোনে মায়ের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত প্রেসিডেন্টের মুখপাত্র।