হোমপেজ লোড হচ্ছে…

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ইয়েমেনের হুতিদের প্রাণঘাতী হামলায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক্সে দেওয়ার এক বিবৃতিতে কর্তৃপক্ষ বিমানবন্দরটি রোববার থেকে ফের কার্যক্রমণ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছিল; খবর আরব নিউজের।
ওই বিবৃতিতে বাদশা খালেদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের টার্মিনাল-১ অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর জন্য আর টার্মিনাল-২ দেশটির জাতীয় বিমান সংস্থার আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য নির্ধারিত থাকবে।
বিবৃতিতে বলা হয়েছে, “যাদের বুকিং নিশ্চিত করা আছে, সেইসব যাত্রীদের বিমানবন্দর অভিমুখে রওনা হওয়ার আগে তাদের বুকিং ও ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
১০ অক্টোবর হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানবন্দরটির তৃতীয় টার্মিনালে আঘাত হানে। এতে ১৩ জন নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হন। তারপরই বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়।
এর আগেও হুতি মিলিশিয়ারা বাদশা খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরকে বেশ কয়েকবার লক্ষ্যস্থল করেছিল।
ওহাইওর জনসমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এই প্রশাসনের কিছু বোকামি অন্তত কিছুটা হলেও লাগাম টেনে ধরার জন্য এই নির্বাচনই আমাদের শেষ সেরা সুযোগ।
ভিডিওতে দেখা গেছে, একটি শ্মশানের কাছে ভারতের প্রধানমন্ত্রীর ছবি রাখা রয়েছে। এর চারপাশে নারকেল, লেবু এবং কমলা রঙের গুঁড়োর মতো কিছু সামগ্রী সাজিয়ে রাখা।
গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শনিবার ফ্লোরিডায় মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানে হামলার এই সম্ভাবনার কথা বলেন।