হোমপেজ লোড হচ্ছে…
কারিগরি ত্রুটির কারণে গত ৮ অক্টোবর কারখারাটি বন্ধ হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক

সাময়িক বন্ধ থাকার ১৬ দিন পর দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে কারখানায় আনুষ্ঠানিকভাবে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের প্রধান মো. ফজলুল হক।
এর আগে গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের ফলে কারখানাটির উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর পুনরায় গ্যাস পেয়ে চলতি মাসের ৬ তারিখে পুনরায় চালু হয় সার কারখানা।
কারখানা চালু হওয়ার দুই দিন পর কারিগরি ত্রুটির কারণে গত ৮ অক্টোবর আবারো বন্ধ হয়ে যায়।
কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে।
কারখানার কর্মকর্তারা জানান, স্বাভাবিক গ্যাস সরবরাহ থাকলে কারখানাটিতে মাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন হয়। এতে মুনাফা হয় প্রায় ৬০ কোটি টাকা।
অন্যদিকে উৎপাদন বন্ধ থাকলেও যন্ত্রপাতি সচল রাখতে গ্যাস বিল বাবদ প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়।
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
অনেক স্মৃতির দুয়েকটা বলতে গিয়ে কেউ থামলেন ঘড়ির কাঁটায় চোখ রেখে; কান্নায় কণ্ঠ বুজে আসায় কেউ কেউ কথাই শুরু করতে পারলেন না।
ওসি বলেন, “হুমকিদাতা ফোনটি কোথা থেকে করেছে- সব বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”
তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে তার গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।