হোমপেজ লোড হচ্ছে…
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতি সোনিয়া খাতুনের মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২১ অক্টোবর: একই হাসপাতালে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
গত ২৪ অক্টোবর: আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় অবস্থিত ওই হাসপাতালে চিকিৎসক ডা. নিলুফা ইয়াসমিন সোনিয়া খাতুনের সিজারিয়ান অস্ত্রোপচার করেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের শাকদারচর গ্রামের রবি হোসেনের স্ত্রী। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
গত ২৫ অক্টোবর: প্রসূতির মৃত্যুর ঘটনার পর দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ ও আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল হাসপাতালটিতে অভিযান চালান। অভিযানে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকা এবং সংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান লঙ্ঘনের বিষয়টি উঠে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা অনুযায়ী ক্লিনিক মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন এবং আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান।
প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে তিন মাসের বর্ষাবাস শেষ হয়। এরপর বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় কঠিন চীবর দান উৎসব।
নিখোঁজের তিন দিন পর ৮ অক্টোবর বাড়ির অদূরে মেহগনি বাগানের ডোবা থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।