হোমপেজ লোড হচ্ছে…

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে জিতেই চলেছে বাংলাদেশ। এবার শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছেন বায়েজিদ-রাতুলরা।
আজারবাইজানের বাকুতে বুধবার নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে বাংলাদেশ।
দিনের প্রথম ম্যাচে, শেষ বত্রিশের লড়াইয়েও পেনাল্টি শুট আউটে জিতে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, সিশেলসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় তারা।
সিশেলস ম্যাচের মতো সিঙ্গাপুরের বিপক্ষেও দলের একমাত্র গোলটি করেন রাতুল।
সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে তৃতীয় জয় পেল বাংলাদেশ।
ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর, পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ ড্র করে তারা। এরপর, বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর, ফিজিকে বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল দল।
নেপালের টি-টোয়েন্টি লিগে মেহেদি একটু খরুচে হলেও, সাকিব ছিলেন আঁটসাঁট।
বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স (সিওই) থেকে এখনও মাঠে ফেরার সবুজ সংকেত পাননি ভারতের এই পেসার।
টেস্ট ক্যারিয়ারে প্রথমবার দুইশর বেশি বল খেললেন সাদমান ইসলাম, দিনজুড়ে ক্রিজে থেকে ভরসা জোগালেন দলকে।
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস আল ইসলাম বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে অ্যাকশন নিয়ে কাজ করছেন নেটে।