হোমপেজ লোড হচ্ছে…

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রাসিধ কৃষ্ণার খেলার সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। মাঠে ফেরার জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স (সিওই) থেকে এখনও সবুজ সংকেত পাননি ভারতের এই পেসার।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী বুধবার। এর পরপরই টেস্ট সিরিজ থাকায় ওয়ানডের জন্য আলাদা দুটি দল সাজিয়েছে ভারত। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে প্রাসিধকে প্রথম তিন ম্যাচের দলে রেখেছে সফরকারীরা।
গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন প্রাসিধ। এরপর থেকেই সিওইতে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
ক্রিকবাজের খবর, আগামী রোববার ও সোমবার ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করার কথা রয়েছে প্রাসিধের। তাই অকল্যান্ডে প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে রয়েছে প্রবল অনিশ্চয়তা। পরের দুই ওয়ানডে ৭ ও ১০ নভেম্বর। এই দুই ম্যাচের কোনো একটিতে তাকে খেলাবে কিনা ভারত, সেটা এখনও নিশ্চিত নয়। আর সেটাও নির্ভর করছে সিওই থেকে অনুমতি পাওয়ার ওপর।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও আছেন প্রাসিধ। ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির ও অধিনায়ক শুবমান গিল নাকি ওই দুই টেস্টের জন্য এই পেসারকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় চান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজ ভারতের জন্য একরকম ‘বাঁচা-মরার।’
ক্রিকবাজের একই প্রতিবেদনে লেখা হয়েছে, টেস্ট সিরিজের গুরুত্ব বিবেচনায় ওয়ানডে সিরিজে হয়তো প্রাসিধকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। অনুমতি পেলে ৬ থেকে ৯ নভেম্বর ভারত ‘এ’ দল ও নিউ জিল্যান্ডের অনানুষ্ঠানিক টেস্টে খেলতে পারেন তিনি।
লিড নিয়ে কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
নেপালের টি-টোয়েন্টি লিগে মেহেদি একটু খরুচে হলেও, সাকিব ছিলেন আঁটসাঁট।
টেস্ট ক্যারিয়ারে প্রথমবার দুইশর বেশি বল খেললেন সাদমান ইসলাম, দিনজুড়ে ক্রিজে থেকে ভরসা জোগালেন দলকে।
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস আল ইসলাম বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে অ্যাকশন নিয়ে কাজ করছেন নেটে।