হোমপেজ লোড হচ্ছে…

ভালো শুরুর পর জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনের ফিফটিতে ঘুরে দাঁড়াল তারা। পরে চমৎকার ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন জশ ইংলিস ও অ্যালেক্স কেয়ারি। তাদের অবিচ্ছিন্ন জুটিতে দারুণ একটি দিন কাটাল সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বুধবার এক রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৩৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।
ওপেনিংয়ে ফিরে ১০ চারে ৭৪ রানের ইনিংস খেলেন রেনশ। একাদশে ফেরা ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে আসে দুই ছক্কা ও আটটি চারে ৬৫। তৃতীয় উইকেটে ১২৬ রানের জুটি গড়েন তারা।
সেঞ্চুরির সুবাস নিয়ে দিনের খেলা শেষ করেছেন ইংলিস। দুটি ছক্কা ও ৯টি চারে ৮৫ রানে অপরাজিত আছেন চোট কাটিয়ে ফেরা এই কিপার-ব্যাটসম্যান। আরেক কিপার-ব্যাটসম্যান কেয়ারি খেলছেন চারটি চারে ৫১ রান করে।
বিস্তারিত আসছে…
নেপালের টি-টোয়েন্টি লিগে মেহেদি একটু খরুচে হলেও, সাকিব ছিলেন আঁটসাঁট।
বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স (সিওই) থেকে এখনও মাঠে ফেরার সবুজ সংকেত পাননি ভারতের এই পেসার।
টেস্ট ক্যারিয়ারে প্রথমবার দুইশর বেশি বল খেললেন সাদমান ইসলাম, দিনজুড়ে ক্রিজে থেকে ভরসা জোগালেন দলকে।
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস আল ইসলাম বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে অ্যাকশন নিয়ে কাজ করছেন নেটে।