হোমপেজ লোড হচ্ছে…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার (৪৮) মাথায় ইটের আঘাতে আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বড্ডাপাড়া এলাকার আলমগীর হোসেন একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় তাঁর সঙ্গে একই গ্রামের ফারুক মিয়া ও হুমায়ুন মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল সন্ধ্যার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন উভয় পক্ষের লোকজনকে নিয়ে সালিসে বসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেনরাতে দেড় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
রাত আটটার পর সরাইল থানার পুলিশ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। আহত ব্যক্তিদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার আলজিয়ার্সে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক।