হোমপেজ লোড হচ্ছে…

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত এক যুবদলকর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে।
তার নাম আবু ইউসুফ জীবন (২৭)। তিনি নগরীর বায়েজিদ বোস্তামি থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জীবনকে মারধর করে ছুরিকাঘাত করা হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এ হামলার জন্য জীবনের পরিবারের পক্ষ থেকে মহানগর যুবদল নেতা জিল্লুর রহমান ও তার অনুসারীদের দায়ী করেছেন।
বায়েজীদ বোস্তামি থানার ওসি ইখতিয়ার উদ্দিন কে বলেন, গত মঙ্গলবার রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে জীবনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
“পায়ে প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়েছিল। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।”
ওসি বলেন, হামলার ঘটনায় বুধবার জীবনের মা বাদী হয়ে জিল্লুর রহমান জুয়েলকে প্রধান অাসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছিলেন। সেটি এখন ধারা পাল্টে হত্যা মামলা হবে।
স্থানীয়রা বলছেন, নিহত আবু ইউসুফ জীবন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি জুয়েলের পক্ষ ছেড়ে অন্য নেতার পক্ষ নিয়েছেন। এ কারণে জুয়েল ও অনুসারীরা তার ওপর ক্ষুব্ধ হয়।
এর জের ধরে মঙ্গলবার রাতে জুয়েলের অনুসারীরা জীবনের ওপর এলোপাথারি হামলা চালায় এবং ছুরিকাঘাতে জখম করে।
“পত্র-পত্রিকার মাধ্যমে আমরা ইয়াবা সরানোর একটি অভিযোগ শুনেছি; সেটা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
বুধবার বিকালে তুরাগ নদ থেকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।
সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় ৷
নিয়মিত মামলার পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।