হোমপেজ লোড হচ্ছে…

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসার ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানা ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।
আটককৃতরা হলেন- দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
প্রিজাইডিং অফিসার সায়েম বলেন, “আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়৷ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয় গত ২২ অগাস্ট। এরপর এ আসনে উপনির্বাচন হচ্ছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
আগের সংবাদ
ঠাকুরগাঁও উপনির্বাচন: বড় জয় পাওয়ার প্রত্যাশা বিএনপি প্রার্থীর
ঠাকুরগাঁও উপনির্বাচন: প্রিজাইডিং অফিসারের কার্ডে ছবি না থাকা নিয়ে অভিযোগ জামায়াত প্রার্থীর
ঠাকুরগাঁও উপ নির্বাচনে ভোট শুরু
“পত্র-পত্রিকার মাধ্যমে আমরা ইয়াবা সরানোর একটি অভিযোগ শুনেছি; সেটা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
বুধবার বিকালে তুরাগ নদ থেকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার রাতে তাকে মারধর করে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
নিয়মিত মামলার পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।