হোমপেজ লোড হচ্ছে…

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার ওসি হুমায়ুন কবির।
গ্রেপ্তার হাসি আক্তার (৩২) ওই এলাকার মো. কাওসার খানের স্ত্রী।
ওসি হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কাওসার খানের বসতঘরে অভিযান চালায়। সেখান থেকে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটনফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, পলাতক মো. কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে তাকে মারধর করে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় ৷
নিয়মিত মামলার পাশাপাশি তার ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
“আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”