হোমপেজ লোড হচ্ছে…
নতুন এই ল্যাপটপে এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এতে এম৬ চিপ ব্যবহার না-ও করা হতে পারে। চলতি মাসের শুরুতে ম্যাকওএস ২৭.২-এর পরীক্ষামূলক সংস্করণে টাচস্ক্রিন-সম্পর্কিত কিছু সংকেত পাওয়া গেছে।
আহসান হাবীব

অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো নোটবুক কম্পিউটারে যুক্ত হতে পারে টাচস্ক্রিন ও ওএলইডি পর্দা। আগামী ২৮ অক্টোবর ‘প্রো অ্যান্ড টেল’ নামের এক অনুষ্ঠানে নতুন এই নোটবুক উন্মোচন করতে পারে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। একই অনুষ্ঠানে এম৬ চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাকের পাশাপাশি নতুন আইপ্যাড মিনিও আসতে পারে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে।
অ্যাপলের বিশ্বব্যাপী বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসওয়াক সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এ অনুষ্ঠানের কথা জানান। সেখানে তিনি লেখেন, ‘আগামী সপ্তাহে প্রো অ্যান্ড টেল আয়োজনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তবে এবারের আয়োজন প্রচলিত মূল বক্তব্যভিত্তিক অনুষ্ঠানের মতো হবে না। আমন্ত্রিত সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা সরাসরি নতুন পণ্য দেখার পাশাপাশি সেগুলো ব্যবহার করে দেখার সুযোগ পাবেন। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন পণ্যগুলোর বিক্রি আগামী ৬ নভেম্বরের মধ্যেই শুরু হতে পারে। গুঞ্জন রয়েছে, নতুন ম্যাকবুক প্রো ১৪ ও ১৬ ইঞ্চি দুই আকারে বাজারে আসবে। এতে ওএলইডি পর্দার পাশাপাশি থাকবে টাচস্ক্রিন সুবিধা। এ ছাড়া আইফোনের পরিচিত ডায়নামিক আইল্যান্ড প্রথমবারের মতো যুক্ত হতে পারে ম্যাক কম্পিউটারে। নতুন মডেলগুলো বর্তমান ম্যাকবুক প্রোর তুলনায় হালকা হবে বলেও ধারণা করা হচ্ছে।
নতুন এই ল্যাপটপে এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এতে এম৬ চিপ ব্যবহার না-ও করা হতে পারে। চলতি মাসের শুরুতে ম্যাকওএস ২৭.২-এর পরীক্ষামূলক সংস্করণে টাচস্ক্রিন-সম্পর্কিত কিছু সংকেত পাওয়া গেছে। এ কারণে নতুন ম্যাকবুক প্রোতে স্পর্শের মাধ্যমে বিভিন্ন কাজ করার সুবিধা যুক্ত হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে।
এবারের আয়োজনে এম৬ চিপযুক্ত ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো ও ২৪ ইঞ্চি আইম্যাকের নতুন সংস্করণও উন্মোচন করতে পারে অ্যাপল। গত আগস্টে ম্যাক মিনিতে প্রথম এম৬ চিপ ব্যবহার করা হয়েছিল। তবে নতুন ম্যাকবুক প্রো ও আইম্যাকের নকশায় বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপলের আসন্ন আয়োজনে অষ্টম প্রজন্মের আইপ্যাড মিনিও উন্মোচিত হতে পারে। গুঞ্জন অনুযায়ী, নতুন মডেলটিতে থাকবে ৮ দশমিক ৪ ইঞ্চির ওএলইডি পর্দা। এতে কম্পনের মাধ্যমে শব্দ তৈরি করতে সক্ষম বিশেষ স্পিকারব্যবস্থা যুক্ত হতে পারে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ডিভাইসটির পানিরোধী সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন আইপ্যাড মিনিতে ফেসটাইম ক্যামেরার অবস্থানেও পরিবর্তন আসতে পারে। ভিডিও কলের সময় ডিভাইসটি আড়াআড়িভাবে ব্যবহার করলে সুবিধা হয়, এমন অবস্থানে ক্যামেরাটি বসানো হতে পারে। এ ছাড়া এতে এ২০ চিপ ব্যবহারের গুঞ্জন রয়েছে।
১৩ অক্টোবর নিউইয়র্কে ‘ওয়েলকাম হোম’ নামের অনুষ্ঠানে হোমভিউ স্মার্ট ডিসপ্লে, হোমপড মিনি ২ ও নতুন অ্যাপল টিভি ৪কে উন্মোচন করে অ্যাপল। এর আগে সেপ্টেম্বরে আইফোন ডুয়ো ও আইফোন ১৮ প্রো সিরিজ এবং আগস্টে এম৬ চিপযুক্ত ম্যাক মিনি উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মঙ্গলবার আলজিয়ার্সে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক।